দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারি কৃষক কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গত বুধবার (১৬ জুলাই) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুল্লা মোস্তাফিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান। এসময় এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মওলানা নবিউল ইসলাম, প্যানেল চেয়ারম্যান ফয়জার রহমানসহ উপজেলা কৃষি অধিদপ্তরের সকল কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকৃত কৃষকদের সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে সরকার পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ করবে। এর ফলে কৃষকদের সরকারি বিভিন্ন কৃষি সহায়তা, প্রণোদনা ও সেবা আরও সহজ ও স্বচ্ছভাবে নিশ্চিত করা সম্ভব হবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, নির্ধারিত সময়ের মধ্যে উপজেলার সব ইউনিয়নে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করা হবে। এজন্য কৃষকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা