1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ফুলবাড়ীতে কৃষকের মাঝে বীজ, চারা ও সার বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঢাকা ওয়াসা ভবনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা পিয়নের চাকরিতে ‘শত কোটি টাকার’ সম্পদের পাহাড়! মোহাম্মদপুর রেজিস্ট্রি অফিসের জাহাঙ্গীরকে ঘিরে তোলপাড় সাতক্ষীরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি’র উদ্যোগে প্রস্তুতি সভা খুলনায় বিদেশি পিস্তল গুলিসহ একই পরিবারের ৩ জন আটক কোম্পানীগঞ্জে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র‍্যালি ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস দোয়ারাবাজারের নরসিংপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে গ্রাহকের লাখ লাখ টাকা উধাও সৌদি আরব প্রবাসী পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদে বেতমোরে কৃতিত্ব সন্তান সাবেক ছাএদল নেতা ঘাটাইলে ১৮ বস্তা সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় পিকাপসহ চালক আটক পিপির কার্যালয়ে অবরুদ্ধ সাবেক চেয়ারম্যান, চাঁদা আদায়ের অভিযোগ

ফুলবাড়ীতে কৃষকের মাঝে বীজ, চারা ও সার বিতরণ

reporter মোঃ ইসমাইল হোসাইন ফুলবাড়ী (কুড়িগ্রাম)
calendar প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্রীষ্মকালীন পেঁয়াজ এবং লেবুর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আক্তার। উদ্বোধনকালে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিশির কুমার ঈশোর, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, আশরাফুল আলম, রিয়াজুল ইসলাম, ফখরুল আহমেদ, প্রেসক্লাব ফুলবাড়ীর সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, ফুলবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহবুব লিটু, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫–২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে আগ্রহী ১০০ জন কৃষকের মাঝে ১ কেজি করে পেঁয়াজ বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং প্রত্যেক কৃষকের মাঝে ১ কেজি করে কীটনাশক ও ২ কেজি করে পলিথিন সিট বিতরণ করা হবে। এছাড়াও একই কর্মসূচি আওতায় ২০ জন কৃষকের প্রত্যেকের মাঝে ৫ টি করে লেবুর চারা ও ৩০ কেজি করে জৈব সার বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com