ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে মতবিনিময় করেছেন এনসিপি (ন্যাশনাল সিটিজেন্স পার্টি)-এর কেন্দ্রীয় ও জেলা নেতাকর্মীরা। ৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে ফেনীর ফুলগাজী উপজেলার ৪নং আনন্দপুর ইউনিয়নের কালিরহাট এলাকায় অবস্থিত শহীদ শ্রাবণের পারিবারিক কবরস্থানে যান নেতৃবৃন্দ। সেখানে তারা মরহুমের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ শহীদ শ্রাবণের বাসভবনে যান এবং তার শোকসন্তপ্ত বাবার সাথে কুশল বিনিময় করেন। তারা তার পরিবারের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এ সময় হাসনাত আবদুল্লাহ এমপি বলেন,"শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণসহ যারা দেশের জন্য, ফ্যাসিবাদের বিরুদ্ধে বুক পেতে দিয়ে জীবন উৎসর্গ করেছেন, তাদের এই আত্মত্যাগ বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তরুণদের এই রক্তের বিনিময়েই আমরা একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখছি। শহীদদের স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই থামবে না। এনসিপি সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে এবং খুনিদের বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
উক্ত কবর জিয়ারত ও মতবিনিময় সভায় এনসিপির কেন্দ্রীয় কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও ফেনী জেলা ও বিভিন্ন উপজেলা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা