নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক সেবার মানোন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সরকারি সেবাকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান উপস্থিত জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুধীজনের মতামত মনোযোগসহকারে শোনেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি চলমান উন্নয়ন কার্যক্রমের গতি আরও বাড়াতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি, জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সরকারি সেবা পৌঁছে দিতে প্রশাসনের সকল পর্যায়কে নিষ্ঠা, সততা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা