1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পাঁচবিবিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
উন্নয়নের ছোঁয়া মেলেনি হোসনাবাদে, চার সড়ক কাঁচা থাকায় সীমাহীন জনদুর্ভোগ পাঠ্যক্রমের বাইরে শিক্ষার্থীদের মানসিক বিকাশে পটিয়ায় আল-হেরা ইসলামী একাডেমীর শিক্ষা সফর কাশিয়ানীতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত সীমান্ত সুরক্ষা জোরদারে ডিমলায় ঝাড়সিংহেশ্বর বিওপির উদ্বোধন ফুলবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধা বিতর্কিত হরিদাস চন্দ্র তরনী দাস আচরনে ক্ষুব্ধ হয়েছেন হিন্দু সনাতন ধর্মালম্বীদের শীর্ষ তিনটি সংগঠনের নেতারা। ‎বকশীগঞ্জে  গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, একজন খালাস নৌপথে চাঁদাবাজি ও অতিরিক্ত টোলের বিরুদ্ধে নৌ-শ্রমিকদের ক্ষোভ। মেহেন্দিগঞ্জে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত। ১০ গ্রামের দুর্ভোগ,ইউএনওর নেতৃত্বে জরুরি পরিদর্শন,দ্রুত মেরামতের আশ্বাস

পাঁচবিবিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

reporter গোলাম মোওলা
calendar প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬, ৪:৪৮ অপরাহ্ণ

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।৬ জুলাই সোমবার সকার ১১ টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি) পাঁচবিবির আয়োজনে সম্প্রসারিত উপজেলা কমপ্লেক্স ভবন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্ব) মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা রিপন আহম্মেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পল্লী উন্নয়ন কার্যালয়ের মাঠ সহকারী এসএম মাসুম আলী, বিআরডিবি’র সুবিধাভোগী আব্দুল হক প্রমুখ।এর আগে একটি বর্নাঢ্য র‍্যালী উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করেন। শেষে সফল সমবায়ীদের মাঝে চেক ও পুরুস্কার, বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয় এবং বৃক্ষরোপণ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com