1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
পরিচ্ছন্ন কালিগঞ্জ গড়ার প্রত্যয়ে নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঢাকা ওয়াসা ভবনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা পিয়নের চাকরিতে ‘শত কোটি টাকার’ সম্পদের পাহাড়! মোহাম্মদপুর রেজিস্ট্রি অফিসের জাহাঙ্গীরকে ঘিরে তোলপাড় সাতক্ষীরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি’র উদ্যোগে প্রস্তুতি সভা খুলনায় বিদেশি পিস্তল গুলিসহ একই পরিবারের ৩ জন আটক কোম্পানীগঞ্জে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র‍্যালি ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস দোয়ারাবাজারের নরসিংপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে গ্রাহকের লাখ লাখ টাকা উধাও সৌদি আরব প্রবাসী পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদে বেতমোরে কৃতিত্ব সন্তান সাবেক ছাএদল নেতা ঘাটাইলে ১৮ বস্তা সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় পিকাপসহ চালক আটক পিপির কার্যালয়ে অবরুদ্ধ সাবেক চেয়ারম্যান, চাঁদা আদায়ের অভিযোগ

পরিচ্ছন্ন কালিগঞ্জ গড়ার প্রত্যয়ে নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ

reporter মো: শাখাওয়াত হোসেন
calendar প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ

‘নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি, পরিচ্ছন্ন কালিগঞ্জ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পলিথিনের ব্যবহার নিরুৎসাহিত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ ও স্থাপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় নাজিমগঞ্জ হাটের মাছ বাজার চাঁদনীতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলায় কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

কর্মসূচির উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা। এ সময় তিনি বলেন, নাজিমগঞ্জ বাজারের অবকাঠামোগত উন্নয়নে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে সিসি রোড নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা, লাইটিং ও সিসি ক্যামেরা স্থাপনের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন ও এনজিওগুলোর সহযোগিতায় প্রথম পর্যায়ে নাজিমগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ ১০টি পয়েন্টসহ উপজেলা এলাকার বিভিন্ন স্থানে মোট ২০টি পয়েন্টে ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি পয়েন্টে লাল ও সবুজ রঙের দুটি করে ডাস্টবিন থাকবে।

বাজারের বর্জ্য নিয়মিত অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ভ্যান এবং একজন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। নাজিমগঞ্জ হাট-বাজারকে আরও পরিচ্ছন্ন, সুন্দর ও ব্যবসায়ীবান্ধব করে গড়ে তুলতে উপজেলা প্রশাসন ব্যবসায়ীদের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।নাজিমগঞ্জ বাজার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সাংবাদিক শেখ শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাহবুবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সুশীলনের নির্বাহী পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, নলতা হাসপাতাল অ্যান্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো. শাখাওয়াত হোসেন এবং ইডা প্রকল্পের সমন্বয়ক মুস্তাফিজ কামাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, ডিজিএফ সদস্য মো. আখতারুজ্জামান, নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা আজগার আলী, ব্যবসায়ী ও উপদেষ্টা জাহাঙ্গীর আলমগাইন, আমিনুর রহমান মুন্না, ব্যবসায়ী মনিরুল ইসলাম, জহুরুল ইসলাম হুদা, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. জহুরুল হুদা ও মো. সাইদুর রহমান, বাজার পরিচালনা কমিটির সদস্য সারাফাত হোসেন, মাওলানা মনিরুল ইসলাম, মো. তবিবুর রহমান ও হাফিজুর রহমান ছট্টুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বাজারের ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কর্মসূচির আওতায় বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন এবং ব্যবসায়ীদের মধ্যে ডাস্টবিন বিতরণ করা হয়। একই সঙ্গে ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষকে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলা, পলিথিনের ব্যবহার পরিহার এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়।

আয়োজকরা জানান, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাজার গড়ে তুলতে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; এর পাশাপাশি ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। সবাই নির্দিষ্ট স্থানে ময়লা ফেললে, পলিথিনের ব্যবহার কমালে এবং নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করলে নাজিমগঞ্জ বাজারসহ পুরো কালিগঞ্জকে আরও পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য করে তোলা সম্ভব।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com