1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নিসচার ১১তম জাতীয় মহাসমাবেশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অটোভ্যান হারানো অসহায় তরিকুলের হাতে নতুন অটোভ্যান তুলে দিলেন মানবিক মানুষ পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের পরিচিতি সভা ও বরণ অনুষ্ঠিত ‎জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: বড় ভাইকে হাতুড়িতে পিটিয়ে জখম করলেন ছোট ভাই,আটক সামিউল স্বৈরাচারী কায়দায় দেশে আসার চেষ্টা করলে ও মানুষকে উস্কানি দিলে তাদেরকে প্রতিহত করবে সাধারণ মানুষ. সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মহেশ্বরীপুর ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সালমান হায়দার সেলিম বরিশালে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি খুলনায় পিকআপ – ভ্যান সংঘর্ষ, ঘটনাস্থলেই চালকের মৃত্যু উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ বিরলে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন: আদিবাসীদের ভূমি ও অস্তিত্ব সুরক্ষার দাবি

নিসচার ১১তম জাতীয় মহাসমাবেশ

– সড়ক যোদ্ধা সম্মাননা পেলেন জি এম মিন্টু এবং জাহানারা কাঞ্চন পদক" পেল আশুলিয়া শাখা

reporter  নান্নু মিয়া
calendar প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ

​সড়ক নিরাপত্তায় অনন্য অবদান এবং জনসচেতনতা বৃদ্ধির স্বীকৃতিস্বরূপ সড়ক যোদ্ধা সম্মাননা-২০২৬ ভূষিত হয়েছেন জি এম খসরুজ্জামান মিন্টু। এছাড়া তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বিশেষ ভূমিকা রাখার জন্য মর্যাদাপূর্ণ জাহানারা কাঞ্চন স্মৃতিপদক অর্জন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) আশুলিয়া থানা শাখা।

​সম্প্রতি দেশব্যাপী নিসচার শাখার নেতৃবৃন্দের অংশগ্রহণে আয়োজিত ১১তম জাতীয় মহাসমাবেশ-২০২৬ এক বর্ণিল মিলনমেলায় রূপ নেয়। এই মহাসমাবেশেই সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে ব্যতিক্রমী উদ্যোগ ও জনসাধারণকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকার জন্য জি এম মিন্টুকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

​নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

​অনুষ্ঠানে দেশবরেণ্য ব্যক্তিবর্গ ও নিসচার কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এই সম্মাননা প্রদান করা হয়, যা সড়ক নিরাপত্তার সাথে জড়িত সকল স্বেচ্ছাসেবী ও কর্মীদের আরও উৎসাহিত করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com