ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ১৩টি উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ইট সলিং সড়ক, রিটেইনিং ওয়াল এবং ড্রেন নির্মাণ।
রবিবার (৫ জুলাই) সকাল থেকে পর্যায়ক্রমে বিভিন্ন প্রকল্পস্থলে উপস্থিত থেকে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় হাওরবেষ্টিত চাতলপাড় ইউনিয়নের এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া (রেনু), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বসির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ জিয়াউল করীম সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহে আলম, মানবাধিকার সম্পাদক লিটন রায়, পৌর বিষয়ক সম্পাদক ছোয়াব মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আরাফাত উল্লাহ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, চাতলপাড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান বাবু, সভাপতি সোহরাব খান, সাধারণ সম্পাদক আছাব মিয়া, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহাগ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মামুন মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে এম এ হান্নান এমপি বলেন, “গ্রামীণ অবকাঠামোর উন্নয়নই টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি খাতে ইতিবাচক পরিবর্তন আসে। তাই প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, হিন্দু সম্প্রদায়ের মন্দির ও শ্মশানঘাটের সংস্কারসহ বিভিন্ন জনকল্যাণমূলক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। তৃণমূল জনগণের জীবনমানের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এসব প্রকল্প বাস্তবায়িত হলে দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা দূর হবে এবং এলাকার কৃষি, শিক্ষা ও দৈনন্দিন যাতায়াত ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা