1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
নালিতাবাড়ীতে ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিবির অভিযানে আটক কাভার্ডভ্যান, মিললো ৭৫০ ভারতীয় কম্বল স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত কৃষকের সার নেই, পেটে ভাত নেই; ব্যাংকে টাকা নেই—জামায়াত আমির ঠাকুরগাঁওয়ে ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, তৈরি হলো চুলা লাকসাম থানায় পুলিশের টহল জোরদারে পিকআপ দিলেন এমপি আবুল কালাম নাগরপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মনিরের মতবিনিময় সভা গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার ভোলায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, কমিটি বিলুপ্ত ঘোষণা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ভোলায় নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

নালিতাবাড়ীতে ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ

reporter তানিম আহমেদ, নালিতাবাড়ী
calendar প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কালাকুমা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার কালাকুমা এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

এ সময় পরিত্যক্ত অবস্থায় ৬৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।বিজিবি সূত্র জানায়, জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫০০ টাকা।ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com