1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
নাচোলে ৪৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভূল্লীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড বেতাগীতে বসতঘর থেকে ১৭ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা কালকিনির ইউএনও’র সঙ্গে ডি.কে ব্লাড ডোনার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ রাতের আঁধারে আসছে জ্বালানি লাকড়ী,গাড়ি আটকে টাকা নিচ্ছে বন বিভাগ নাগরপুরে চেয়ারম্যান প্রার্থী পলের উঠান বৈঠক কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বিক্ষোভ ৩৪ বিজিবির অভিযানে ৩ জন আটক, বিপুল পরিমাণ ওষুধ জব্দ ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার ভূমির সীমানা নির্ধারণ ও দখলমুক্তির দাবিতে ইউএনওর কাছে আবেদন

নাচোলে ৪৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

reporter নাচোল উপজেলা প্রতিনিধি
calendar প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ইসলামপুর খইন্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৬ গ্রাম কথিত হেরোইনসহ মো. আব্দুল আলীম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ইসলামপুর খইন্দাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার আব্দুল আলীম ইসলামপুর খইন্দাপাড়া এলাকার মৃত আয়েশ উদ্দিনের ছেলে। অভিযানের সময় তার হেফাজত থেকে ৪৬ গ্রাম কথিত হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়।

এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাচোল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

এসআরবি কর্তৃপক্ষ জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com