1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
নাঙ্গলকোট গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন'র অভিষেক ও আহ্বায়ক কমিটি গঠন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভূল্লীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড বেতাগীতে বসতঘর থেকে ১৭ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা কালকিনির ইউএনও’র সঙ্গে ডি.কে ব্লাড ডোনার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ রাতের আঁধারে আসছে জ্বালানি লাকড়ী,গাড়ি আটকে টাকা নিচ্ছে বন বিভাগ নাগরপুরে চেয়ারম্যান প্রার্থী পলের উঠান বৈঠক কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বিক্ষোভ ৩৪ বিজিবির অভিযানে ৩ জন আটক, বিপুল পরিমাণ ওষুধ জব্দ ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার ভূমির সীমানা নির্ধারণ ও দখলমুক্তির দাবিতে ইউএনওর কাছে আবেদন

নাঙ্গলকোট গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন’র অভিষেক ও আহ্বায়ক কমিটি গঠন

reporter মোহাম্মদ আলাউদ্দিন, কুমিল্লা
calendar প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১০ অপরাহ্ণ

বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লার নাঙ্গলকোট গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন এর অভিষেক অনুষ্ঠান ও আহ্বায়ক কমিটি গঠন শনিবার দিন ব্যাপী বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে। শুরুতে পায়রা উড়িয়ে ও বেলুন ফাটিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বার্ড অডিটোরিয়ামে আয়োজিত অভিষেক ও আহ্বায়ক কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব মোঃ আবু তালেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শোয়াইব খন্দকার।

অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংকের সাবেক ডিজিএম আব্দুল মালেক, সাবেক সচিব আতাউর রহমান, এডভোকেট শাহজাহান, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ বশিরুজ্জামান খান, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহ আলম চৌধুরী, নাঙ্গলকোট উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল করিম মজুমদার, এনসিপি যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন সি.এফ, পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী, শাহারাস্তি উপজেলা সহকারী কমিশনার ভূমি শামসুজ্জামান সবুজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সহ সভাপতি জহির রায়হান আহম্মেদ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ প্রাক্তন অধ্যক্ষ হাসনাত আনোয়ার উদ্দিন আহম্মেদ বাদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর মাঈন উদ্দিন জুয়েল, অধ্যাপক তাজামমুল হক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় অধ্যাপক শাহাদাত হোসেন, ডাক্তার আতিকুর রহমান, ডাক্তার মাহমুদুর রহমান, পুলিশ পরিদর্শন শহিদ উল্লাহ, সাবেক ব্যাংকার মুসলেহ উদ্দিন, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, এডভোকেট এয়াছিন তালুকদার, মাওলানা জসিম উদ্দিন, ব্যাংকার সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুমাইয়া আক্তার,
তেজগাঁও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওমর ফারুক রুবেল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় হিসাবরক্ষণ কর্মকর্তা ছালেহ আহম্মেদ মামুন, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক মেরাজুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রিয়াজ উদ্দিন অন্তর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রপ্রতিনিধি কামরুল হাসান নাফিস, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র প্রতিনিধি জহিরুল ইসলাম, কুরআন তিলাওয়াত করেন মাওলানা আবু ছালেহ।

অভিষেক অনুষ্ঠান শেষে নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের সদস্যদের সম্মতিক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোঃ আবু তালেব কে আহবায়ক ও শোয়াইব খন্দকার কে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com