1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চান্দিনার বরকইটে পূর্ববিরোধের জেরে নারীকে কুপিয়ে হত্যা থাইয়ের দোকানে কাজ করে এসএসসিতে ফাহিমের জিপিএ-৫, পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক রিটন ৬ নং লক্ষিন্দর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী নালা বন্ধ করে দিয়েছে, পানির মধ্যে দিন কাটছে ২০০ পরিবারের চান্দিনায় জাল নোট প্রতিরোধে জনতা ব্যাংকের জনসচেতনতামূলক ওয়ার্কশপ ফুলবাড়ীতে জেন্ডারভিত্তিক সহিংসতা ও সাইবার অপরাধ রোধে যুবদের ১০ দফা দাবি: উপজেলা প্রশাসনের অ্যাডভোকেসি সভা সংবাদ প্রকাশের পর কাশিমপুরে পুলিশের পদক্ষেপ, বাসস্ট্যান্ডে জিসিসির উচ্ছেদ অভিযান রাঙ্গাবালীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পোনা অবমুক্ত ও কুইজ প্রতিযোগিতা বিশিস্ট শিক্ষাবিদ পটুয়াখালী সরকারী মহিলা কলেজসহ ৬ টি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশীদ মল্লিক স্যার আরনেই লালমনিরহাটে ৩ দিনব্যাপী পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন

নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট ২০২৬) সকাল ৯টার দিকে মাধনগর এলাকায় এ ভ্রাম্যমান আদাল পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন,পূর্ব মাধনগর গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. খোরশেদ আলম (৪৫)। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে,পশ্চিম মাধনগর গ্রামের মজিবর রহমানের ছেলে মো. মুক্তার আহম্মদ (৪৮)-কে একই ধারায় ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. আবুল কালাম আজাদ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com