1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
“নবাগত সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের লালমনিরহাট জেলায় যোগদান ও দায়িত্বভার গ্রহণ” - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পটিয়ায় ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু অপরাধের বিরুদ্ধে আপসহীন অবস্থান, সুনামগঞ্জে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন ওসি রতন শেখ পিপিএম রংপুর মেডিকেলে বড় পরিবর্তনের ঘোষণা: ২০ আইসিইউ বেড, সিসিটিভি, পুলিশ ক্যাম্প, দালালমুক্ত সেবার অঙ্গীকার ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে ঐক্যবদ্ধ উদ্যোগ ব্যাটারি চালিত অটোয় যাত্রী সেজে ছিনতাই: গাজীপুরসহ সারা দেশে আতঙ্কের নতুন রূপ মেহেন্দিগঞ্জে ফলজ গাছের চারা বিক্রি করতে এসে ডাকাতির শিকার হয়েছেন পিরোজপুরের স্বরূপকাঠির কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী। ফেনীর আলোচিত পারভেজ হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন খুলনায় ময়ুর আবাসিক এলাকার লেক থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার ​শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সু-শিক্ষার আলো ছড়াচ্ছে বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

“নবাগত সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের লালমনিরহাট জেলায় যোগদান ও দায়িত্বভার গ্রহণ”

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ণ

এস এম শহিদুল ইসলাম বাবলু, লালমনিরহাট: লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে লালমনিরহাট জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম।

নবাগত পুলিশ সুপার, লালমনিরহাট দায়িত্বভার গ্রহণের পূর্বে লালমনিরহাট সার্কিট হাউজে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান লালমনিরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ আতিকুল হক সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মহোদয়কে জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল ‘গার্ড অফ অনার’ প্রদান করে।

পরবর্তীতে বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, পিপিএম মহোদয় নবাগত পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান এবং নবাগত পুলিশ সুপার এর নিকট দায়িত্বভার হস্তান্তর করেন।

পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে
নবাগত পুলিশ সুপার, লালমনিরহাট মহোদয় জেলার সকল ইউনিট ইনচার্জগণের সাথে বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব এ কে এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) জনাব জয়ন্ত কুমার সহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com