কান পেতে শুনি আমি
আমার নদীর কান্না ,
নদী আজ যাচ্ছে মরে
তাই কথা কয়না ।
নদীর বুকে জোয়ার ভাটা
আজ আর নাই ,
মাঝি মাল্লার ভাটিয়ালি
সুর এখন নাই ।
নদীর ঘাটে সারি বাঁধা
নৌকাতো আর নাই ,
পাল তোলা নৌকা গুলো
কোথা বল পাই ।
চৌ-চির নদী নালা
খাল আর বিল ,
শুঁকিয়ে থাকে মাঠ ঘাট
আর দেশের ঝিল ।
এই নদীতে চলতো কত
নৌকা ছোট বড় ,
জাহাজ চলতে দেখতাম আরো
ছোট বড় সড় ।
মিত্র দেশ ভারতের
দেয়া বাঁধে আজ ,
নাই পানি নাই বর্ষা
কি করি আজ ।
কান্দে নদী আমার বুকে
বিঁষের বড় জ্বালা ,
মাছ গুলো গেছে মরে
আমার পানি কালা ।
দূর্গন্ধ আর সইবো কত
বর্জ্য গায়ে ভরা ,
এমনি ভাবে মারছে আমায়
তাইতো বুকে খড়া ।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা