এক ঝাঁক কলম সৈনিক নিয়ে আনন্দ, সম্প্রীতি ও মিলনমেলার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন-২০২৬।
শুক্রবার দিনব্যাপী এ বনভোজনে ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবের সদস্যদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাংবাদিকতার ব্যস্ততা ছেড়ে একদিনের জন্য প্রকৃতির সান্নিধ্যে আনন্দ ভাগাভাগি করে নেন সবাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি নাজমুল আলম মাসুদ, সিনিয়র সহ-সভাপতি উজ্জ্বল খান, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, অর্থ সম্পাদক আখতারুজ্জামান খান অলি, নারী বিষয়ক সম্পাদক লাকি আক্তার, কার্যকরী সদস্য মনির হোসেন সহ ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
বনভোজনকে আরও প্রাণবন্ত করতে আয়োজন করা হয় বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার। এর মধ্যে ছিল দৌড় প্রতিযোগিতা, কয়েন প্রতিযোগিতা ও র্যাফেল ড্র। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে সকলের অংশগ্রহণে সাংস্কৃতিক আড্ডা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এ সময় সভাপতি নাজমুল আলম মাসুদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পেশাগত দায়িত্বের পাশাপাশি আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্য সুদৃঢ় করতেই এই বার্ষিক বনভোজনের আয়োজন। এমন আয়োজন আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করবে এবং আগামী দিনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অনুপ্রেরণা যোগাবে।
ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবের সদস্যরা ঐক্য ও অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।