উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ ৬ জুলাই (সোমবার) ধামরাই উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও ঋণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা পল্লী উন্নয়ন অফিস (বিআরডিবি), ধামরাই এই অনুষ্ঠানের আয়োজন করে।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ তমিজ উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই ইউসিসিএ লিঃ (বিআরডিবি)-এর সভাপতি এবং ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ শামছুল ইসলাম ও মোঃ আরিফুর রহমান, ধামরাই উপজেলা কৃষি অফিসার।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সুফলভোগী পল্লী উদ্যোক্তা ও সাধারণ মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এবং পল্লী অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিআরডিবি-এর ভূমিকার প্রশংসা করেন এবং সরকারের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং পল্লী উন্নয়ন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা