1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ডা. মোহাম্মদ হোসেন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডাঃ সাইয়েদুর রহমান বরিশালের সিভিল সার্জন হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন পটুয়াখালীতে দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম, প্রশাসনের সহায়তায় চলছে চিকিৎসা ৯ম পে-স্কেল: জাতি কী এবার ঘুষের অভিশাপ থেকে মুক্তি পাবে? বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সঙ্গে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দারুস সালাম শাখা বিএনপি’র উদ্দ্যেগে ‘বিনামূল্যে মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত আশুলিয়ায় পাথালিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ দক্ষিণ আইচায় করাত কলের তিনটি  ট্রান্সফরমার চুরি

দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ডা. মোহাম্মদ হোসেন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার:  বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের দ্বিতীয় বারের মতো বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়ে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ফুলেল শুভেচ্ছা সিক্ত হলেন প্রখ্যাত নিউরোসার্জনস অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন।

গত ১৩ জুলাই নির্বাচনের মাধ্যমে তিনি ২য় বারের মতো সভাপতি নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পর থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সারাদেশের সকল চিকিৎসক, ছাত্র-শিক্ষক এবং বিভিন্ন শুভানুধ্যায়ীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

ফুলেল শুভেচ্ছা জানাতে আসা সকলেই অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেনের জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘ ডা. মোহাম্মদ হোসেন একজন চিকিৎসক হিসেবে তাঁর কর্মময় জীবনে যেখানে যে দায়িত্ব পেয়েছেন, তা সততা ও নিষ্ঠার সাথে পালন করেছেন বলেই সবাই তাকে শ্রদ্ধা করে সম্মানের আসনে বসান। তাঁরা আরও বলেন, তিনি সাধারণ মানুষের কল্যাণ সাধনে চিকিৎসা ও মানবতার সেবায় কাজ করেই জীবন পার করছেন। তিনি মানবতার এক প্রদীপ্ত বাতিঘর। তার চিকিৎসাসেবা হচ্ছে সাধারণ মানুষের জন্য সহমর্মিতা।’

এসময় ডা. মোহাম্মদ হোসেন সকলের উদ্দেশ্যে বলেন, ‘বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর নিউরোসার্জিক্যাল চিকিৎসাসেবা প্রদানের জন্য জেলা সদর হাসপাতাল এবং বিভিন্ন মেডিকেল কলেজে নিউরোসার্জিক্যাল সার্ভিস চালু করা, ব্রেন ও মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত এবং স্ট্রোক আক্রান্ত রোগীদের জরুরি অপারেশনের পদ সৃষ্টির জন্য কাজ করবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশের নিউরোসার্জারিকে বিশ্বমানের পরিণত করার লক্ষ্যে সোসাইটি অব নিউরোসার্জন কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এজন্য তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন তিনি। আবারও আমাকে সার্জারি সভাপতি নির্বাচিত করায় সকলের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জারি বিভাগের লেকচার হলে শনিবার‌ (১৩ জুলাই) সোসাইটির ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়। সারা দেশের ২২৮ জন নিউরো সার্জন এই নির্বাচনে প্রত্যক্ষ ভোট দেন। নির্বাচনে বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. শফিকুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. আতিকুর রহমান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com