1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দৈনিক ঘোষণা পত্রিকার ৩২ বছর পূর্তি উপলক্ষে প্রতিনিধি সম্মেলন, প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কর্মচারীর অসুস্থতার খবর পেয়ে সৌদি আরব থেকে বাংলাদেশে কফিল সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করা সময়ের দাবি মঠবাড়িয়া উপজেলায় বিদ্যুৎ এর ঘাটতি ও অপরিসীম লোডশেডিং ছাত্রদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন,সভাপতি হোসাইন মোহাম্মাদ আরমান,সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রাব্বি মাল লাগবে নাকি-মাদকের সেই আস্তানা এখন নীরব আশুলিয়ায় স্কুলছাত্রী অপহরণের অভিযোগ, এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২ ভোলায় ইসলামিক ফাউণ্ডেশনের শিশু ও গণশিক্ষা কার্যক্রম নামে আছে কাজে নেই প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ কুলিয়ারচরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত নারী গ্রেফতার কক্সবাজারে ডাম্পার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত 

দৈনিক ঘোষণা পত্রিকার ৩২ বছর পূর্তি উপলক্ষে প্রতিনিধি সম্মেলন, প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত

reporter ​ফারুক আহমেদ ভূঁইয়া
calendar প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬, ১২:২১ অপরাহ্ণ

দৈনিক ঘোষণা পত্রিকার ৩২ বছর পূর্তি উপলক্ষে ১২ আগস্ট ২০২৬, বুধবার রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে প্রতিনিধি সম্মেলন, প্রশিক্ষণ কর্মশালা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ।

​অনুষ্ঠানটি দুটি পর্বে পরিচালিত হয়। প্রথম পর্বে ‘প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ঘোষণা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: সাহিদুর রহমান টেপা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম।

​দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন দৈনিক ঘোষণা পত্রিকার প্রধান সম্পাদক নাজনীন সুলতানা এবং সঞ্চালনা করেন বিশেষ প্রতিবেদক মো: মঞ্জুর হোসেন ঈসা।

অনুষ্ঠানে বিভিন্ন পর্বে আমন্ত্রিত অতিথিরা ও পত্রিকার শীর্ষ কর্মকর্তাগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা ও এর অগ্রযাত্রার ওপর আলোকপাত করেন। এছাড়া অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে দৈনিক ঘোষণা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: সাহিদুর রহমান টেপা পত্রিকার তিন দশকের যাত্রার নানা দিক তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

​আলোচনা সভা ও বিভিন্ন পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন পত্রিকার প্রধান সম্পাদক নাজনীন সুলতানা, সহকারী সম্পাদক ডা. শরিফুল হক প্রিয়ম এবং প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামসহ বিভিন্ন বিভাগে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক ও কর্মকর্তাবৃন্দ। বক্তারা সংবাদপত্র শিল্পের বিকাশ এবং তৃণমূল পর্যায়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উৎসব মুখোর পরিবেশে ​দিনব্যাপী এই আয়োজনের শেষ পর্যায়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে বর্ষসেরা পারফর্মারদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com