রাজশাহী দুর্গাপুর উপজেলায় অবৈধ পুকুর খনন কাজে ব্যবহৃত এস্কেভেটর (ভেকু), লোভেট সহ ২ গাড়ির ড্রাইভারকে আটোক করেছেন উপজেলা প্রশাসন।
৬ জুলাই (সোমবার) গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮.৩০ মিনিটে লায়লা নূর তানজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সরেজমিনে জানা যায়, উপজেলার জয়নগর ইউনিয়ন আনুলিয়া গ্রামে চলতি মৌসুমে ২০ একর আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খনন শুরু করে বাগমারা তাহেরপুর পৌরসভার হিসাব রক্ষক এরশাদ ও কামাল (মিস্ত্রী)। স্থানীয় বিএনপির একটি প্রভাবশালী মহলকে হাত করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক ভাষ্য, "আমাদের অজান্তেই হঠাৎ রাতের আঁধারে ৩ ফসলি জমিতে পুকুর খনন করেছে স্থানীয় বিএনপি নেতা। বাঁধা দিলে নানা হুমকি ধামকি দেয়। সর্বশেষ একজন কৃষককে ছুরি মেরেছে সপ্তাহ খানেক আগে। আমরা ডিসি স্যারের কাছে লিখিত অভিযোগ করেছি।"
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন জানার পর থেকে একের পর এক অভিযান চালিয়ে এস্কেভেটর নিষ্ক্রিয়, ব্যাটারি জব্দ করে দিয়েছেন নিয়মিত মামলা, করেছেন জরিমানা। তারপরও থামছে না এই চক্র।
তারা আরও বলেন, এরশাদ ছিল আবুল কালাম আজাদ (ভেকু কালাম), সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য, রাজশাহী-৩ এর সহযোগী। আ'লীগ ক্ষমতায় থাকা কালীন কয়েক হাজার একর জমিতে জোর পূর্বক পুকুর খনন করে হাজার হাজার কোটি টাকার মালিক বনেছেন। কালাম বিভিন্ন মামলায় জেলহাজতে বন্দি থাকলেও থেমে নাই তার কার্যক্রম। যা পরিচালিত হচ্ছে এরশাদ ও কামাল মিস্ত্রীর সিন্ডিকেটের মাধ্যমে।
অভিযান প্রসঙ্গে লায়লা নূর তানজু বলেন, "ডিসি স্যারের কঠোর নির্দেশে নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। ড্রাইভারদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং এস্কেভেটর,লোভেট মালিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। কৃষি ভূমি রক্ষার্থে ও জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
উপজেলা বাসি ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, "লায়লা নূর তানজু উপজেলায় যোগদানের পর থেকে সকল রাজনৈতিক দলের চাপ উপেক্ষা করে আইনের সু-শাসন প্রতিষ্ঠায় নিষ্ঠা ও সততার সাথে কাজ করে যাচ্ছেন। তিনি এখন উপজেলা বাসীর আইডল।"
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা