1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
তারাগঞ্জে লাইসেন্সবিহীন প্রমী আইসক্রিম কারখানাকে জরিমানা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সংবাদ প্রকাশের পর কাশিমপুরে পুলিশের পদক্ষেপ, বাসস্ট্যান্ডে জিসিসির উচ্ছেদ অভিযান রাঙ্গাবালীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পোনা অবমুক্ত ও কুইজ প্রতিযোগিতা বিশিস্ট শিক্ষাবিদ পটুয়াখালী সরকারী মহিলা কলেজসহ ৬ টি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশীদ মল্লিক স্যার আরনেই লালমনিরহাটে ৩ দিনব্যাপী পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন দেবহাটায় গাঁজাসহ ২জন ও ১জন সাজাপ্রাপ্ত আসামী আটক ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে অজ্ঞাত কন্যাশিশুর মরদেহ উদ্ধার উপস্থিতির খাতায় শিক্ষক নিয়মিত, বাস্তবে অনুপস্থিত! ওয়ারেন্ট তামিল ও আসামি গ্রেফতারে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত ফুলবাড়ী (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তবর্তী বেসামরিক যুবকদের ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান খানসামায় দেশ রূপান্তর ও জনমতের প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন প্রধান শিক্ষিকা

তারাগঞ্জে লাইসেন্সবিহীন প্রমী আইসক্রিম কারখানাকে জরিমানা

reporter মোঃ শাহাদাত হোসেন লিমন রংপুর
calendar প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ

রংপুরের তারাগঞ্জে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই আইসক্রিম উৎপাদন ও বিপণনের অভিযোগে একটি আইসক্রিম কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং তারাগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার থানাপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে প্রমী আইসক্রিম ফ্যাক্টরিতে যথাযথ লাইসেন্স ব্যতীত আইসক্রিম উৎপাদন ও বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪(১)/৪৭ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা।
অভিযানে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের পক্ষ থেকে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌশলী তাদমিরা শারমিন, পরিদর্শক (মেট্রোলজি) এবং মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম)।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে পণ্যের মান ও সঠিক পরিমাপ নিশ্চিতকরণ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com