গুণগত মানসম্মত শিক্ষার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত ফেনী সদর হাসপাতাল মোড়স্থ ‘তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসা’য় ব্যতিক্রমধর্মী ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মাদ্রাসার মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রশিদ আহমদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান ও ঢাকাস্থ গাউছিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মুহাম্মদ এজহারুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ‘স্কুল অব ইঞ্জিনিয়ার্স’-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রেষণাদায়ী বক্তা (মোটিভেশনাল স্পিকার) প্রকৌশলী হাসান মাহমুদ।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন নোয়াখালীর মাইজদী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) ইন্সট্রাক্টর ও মাদ্রাসার একাডেমিক কাউন্সিল সদস্য মোহাম্মদ আবু তাহের এবং তাযকিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শিক্ষা সম্পাদক মাওলানা মো. মাঈন উদ্দিন ফয়সাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রায়েদ এগ্রো ফার্ম লিমিটেডের স্বত্বাধিকারী ও সমাজসেবক নুর উদ্দিন আহমেদ রুবেল।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুফতি মুহাম্মদ এজহারুল হক বলেন, “একজন শিক্ষার্থীর জীবনে সঠিক লক্ষ্য নির্ধারণ, সময়ের যথাযথ ব্যবহার, নৈতিক চরিত্র গঠন ও ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়াই ক্যারিয়ারের মূল ভিত্তি। শুধুমাত্র ভালো ফলাফলে সীমাবদ্ধ না থেকে জ্ঞান, দক্ষতা ও মানবিকতা অর্জনের মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখাই হওয়া উচিত মূল লক্ষ্য।”
প্রধান আলোচক প্রকৌশলী হাসান মাহমুদ তাঁর বক্তব্যে উল্লেখ করেন, সুনির্দিষ্ট লক্ষ্য ও স্বপ্ন বাস্তবায়নে নিয়মিত অধ্যবসায়, নৈতিক মানোন্নয়ন, প্রযুক্তিগত দক্ষতা অর্জন এবং আত্মবিশ্বাসের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠান শেষে বিগত শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে জিপিএ ৫ (A+) প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক বা অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য ও মঙ্গল কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা