1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ঢাকা জেলার ডিবি (উত্তর) অভিযানে ৪ জন ডাকাত দলের সদস্য, ৩ (তিন) জন জুয়ারীসহ গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ‎বকশীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া রোহিঙ্গা শিশু অপহরণ: মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি। গাজীপুরে বারিতে রিভিউ কর্মশালায় কৃষি বিজ্ঞানীদের সাথে কৃষিমন্ত্রীর মতবিনিময় নাসিক ১নং ওয়ার্ডের কংস নদী সংস্কার ও ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

ঢাকা জেলার ডিবি (উত্তর) অভিযানে ৪ জন ডাকাত দলের সদস্য, ৩ (তিন) জন জুয়ারীসহ গ্রেফতার

reporter আশরাফ আলী
calendar প্রকাশিত: ১৯ মে, ২০২৬, ২:৪২ অপরাহ্ণ

ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৯/০৫/২০২৬ খ্রি. তারিখ ০৩:০৫ ঘটিকায় আশুলিয়া থানাধীন বগাবাড়ী এলাকা হইতে পেশাদার ছিনতাইকারী/ডাকাত দলের সদস্য ১। ওয়াসিম ওরফে শুটার ওয়াসিম (৩৬), পিতা-জয়নাল আবেদীন, মাতা-নাছিমা খাতুন, সাং-দক্ষিন গাজীরচট (আরিয়ার মোড়), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। মোঃ নাসির (২২), পিতা-মোঃ মোশারফ হোসেন, মাতা-মোছাঃ নাসিমা বেগম, সাং-ফরিদাবাদ, থানা-কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা, এ/পি সাং-দক্ষিন গাজীরচট আরিয়ার মোড়, (ইউনুছ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৩। গোলাম রব্বানী (৩০), পিতা-মোঃ ওয়াজেদ সরকার, মাতা-মোছাঃ নুরজাহান বেগম, সাং-রামাইগাছি, থানা-নাটোর সদর, জেলা-নাটোর, এ/পি সাং-বাইপাইল চাড়ালপাড়া, (কামালের বাড়ীর ভাড়াটিয়া) থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৪। মোঃ বাবু (৩৫), পিতা-মৃত রবিউল ইসলাম, মাতা-মৃত আনিছা বেগম, সাং-জোড়খালি, থানা-ধনুট, জেলা-বগুড়া, এ/পি সাং-বাইপাইল (ভাসমান), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদের গ্রেফতার করেন এবং তাদের হেফাজত হইতে ১। ০১ (এক) টি লোহার তৈরি ধারালো চাপাতি, ২। ০১ (এক) টি ধারালো সুইচ গিয়ার চাকু, ৩। ০১ (এক) টি ধারালো স্টীলের চাপাতি, ৪। ০১ (এক) টি ধারালো স্টীলের চাকু, ৫। ০১ (এক) টি লোহার তৈরি ধারালো কাটার উদ্ধার করেন।

অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ)মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৮/০৫/২০২৬ খ্রি. তারিখ ২২:৩০ ঘটিকায় সাভার থানাধীন কাতলাপুর এলাকা হইতে পেশাদার জুয়ারী দলের সদস্য ৫। মোঃ সিপন মিয়া (২৫) পিতা-নজরুল ইসলাম, মাতা- শাহানা বেগম, সাং-চর চান্দর, থানা-সিংগাইর,জেলা-মানিকগঞ্জ, এ/পি সাং-কাতলাপুর, সিআইডি বাড়ীর মোড়, থানা-সাভার, জেলা-ঢাকা, ৬। মোঃ সানাউল্লাহ (২৫), পিতা-মৃত শফিকুল ইসলাম, মাতাঃ সাহেরা বেগম, সাং-কুড়শা পঞ্চায়েতপাড়া, থানা-তারাগঞ্জ, জেলা-রংপুর, এ/পি সাং-কাতলাপুর সিআইডি বাড়ীর মোড় (জনৈক শরীফুল ইসলাম সাহেবের বাড়ীর ভাড়াটিয়া) থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৭। মোঃ মোহাম্মদ আলী (৪০), পিতা-মৃত লাল মিয়া, মাতা- মৃত ফেলানী বেগম, সাং-কাতলাপুর সিআইডি বাড়ীর মোড়, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদের জুয়া খেলায় ব্যবহৃত ০১। ১ বান্ডিল তাস, ২। ৫,৩০০/-(পাঁচ হাজার তিনশত) টাকা, ৩। ০১ টি বিছানার চাদর সহ গ্রেফতার করেন।

উল্লেখ্য যে, বর্ণিত ১ নং আসামীর বিরুদ্ধে ৫ টি, ৩ নং আসামীর বিরুদ্ধে ১ টি মামলা রয়েছে।

আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতির প্রস্তুতি মামলা রুজু অন্যান্য মামলায় গ্রেফতার দেখানো পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com