1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
‘ডায়মন্ড ওয়ার্ল্ড গর্বিত বাবা অ্যাওয়ার্ড-২০২৩’ সম্মাননা পেলেন ২৫ বাবা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আত্মসমর্পনকারীদের স্বাভাবিক জীবনে ফেরাতে সহযোগিতা করছে র‍্যাব: র‍্যাব মহাপরিচালক আহসান হাবিব পলাশ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বাংলাদেশ শিক্ষক উন্নয়ন সমিতি কর্তৃক অবসরজনিত সংবর্ধনা ও চেক বিতরণ জকিগঞ্জে বাসে তল্লাশি, ৬ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রোগী সেজে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের হানা পেলেন নানা অনিয়ম “জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬” পুঠিয়াকে পরাজিত করে দুর্গাপুর উপজেলা ফাইনালে আড়াইহাজারে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে নজরুল ইসলাম আজাদের বিশাল র‍্যালি, জনসমুদ্রে পরিণত মহাসমাবেশ উখিয়ায় ১০ হাজার ইয়াবা উদ্ধার বিজিবির অভিযানে মাদক রেখে পালাল চোরাকারবারি জনগনের আস্থার প্রতিদান দিবো- ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

‘ডায়মন্ড ওয়ার্ল্ড গর্বিত বাবা অ্যাওয়ার্ড-২০২৩’ সম্মাননা পেলেন ২৫ বাবা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২১ জুন, ২০২৩, ১১:১১ পূর্বাহ্ণ

ডেস্ক নিউজ

গর্বিত বাবা ফাউন্ডেশনের উদ্যোগে ১৮ জুন (রোববার) বাবা দিবসে ‘ডায়মন্ড ওয়ার্ল্ড গর্বিত বাবা অ্যাওয়ার্ড-২০২৩’ সম্মাননা পেলেন ২৫ বাবা। রাজধানীর গুলশান ক্লাবের ক্রিস্টাল প্যালেসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম, এম পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

দেশে দ্বিতীয় বারের মতো গর্বিত বাবা ফাউন্ডেশনের উদ্যোগে ২৫ জন বাবাকে ‘ডায়মন্ড ওয়ার্ল্ড গর্বিত বাবা অ্যাওয়ার্ড-২০২৩’ সম্মাননা দেয়া হয়েছে। রাজধানীর গুলশান ক্লাবের ক্রিস্টাল প্যালেসে রোববার বাবা দিবসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম, এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

এ ছাড়াও গেস্ট অফ অনার হিসেবে পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ডক্টর চৌধুরী নাফিজ সরাফাত এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি কে গ্রুপের চেয়ারম্যান অমিও কুমার আগারওয়ালা, বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান এবং গুলশান ক্লাবের প্রেসিডেন্ট রফিকুল আলম (হেলাল)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গর্বিত বাবা ফাউন্ডেশনের সেক্রেটারি মেহেদী হাসান, সভাপতিত্ব করেন গর্বিত বাবা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ম্যানেজিং ডিরেক্টর দিলীপ কুমার আগারওয়ালা। শিল্পী ওবায়দুল্লাহ তারেক বাবাকে নিয়ে গান পরিবেশন করেন। সকল বাবাদের নিয়ে বাবা দিবসের কেক কাটেন অতিথিরা। বাবাদের হাতে অ্যাওয়ার্ড এবং উত্তরীয় পরিয়ে দেন অতিথিরা। এ বছর ‘ডায়মন্ড ওয়ার্ল্ড গর্বিত বাবা অ্যাওয়ার্ড-২০২৩’ অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন অলরাউন্ডার সাকিব আল হাসানের বাবা খন্দকার মসরুর রেজা, অনুপ্রেরণামূলক বক্তা সোলায়মান সুখনের বাবা আবদুল ওয়াদুদ, ফুড ব্লগার ইফতেখার রাফসানের বাবা মো. জাকারিয়া বখশ, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার বাবা বজলুর রশীদ খান, চলচ্চিত্র পরিচালক রায়হান রাফীর বাবা সিরাজ উদ্দিন চৌধুরী, উন্নয়নকর্মী আমেনা খাতুনের বাবা আমিনুল ইসলাম, নারী উদ্যোক্তা সাবিকুন নাহার মৌয়ের বাবা মো. আকবর হোসেন, লেখক ও কলামিস্ট হাবিবুল্লাহর বাবা খলিল উল্যা।

ব্যাংক কর্মকর্তা মো. রিয়াজুল হকের বাবা মো. মজিবর রহমান শেখ, করপোরেট লিডার এম. মাহবুবুর রহমানের বাবা মো. মজিবুর রহমান, ব্লগার বারিশ হকের বাবা নাজমুল হক, সমাজ সেবক ড. আদেলী এদিব খানের বাবা শাহনেওয়াজ খান, ফুটবলার মনিকা চাকমার বাবা বিন্দু কুমার চাকমা, অভিনেত্রী নুসরাত ফারিহা মাজহারের বাবা মো. মাজহারুল ইসলাম, বিজনেস অ্যানালিস্ট তাসিন মোহাম্মদ গাফফারের বাবা ফুটবলার আবদুল গাফফার, সংগীত শিল্পী হৃদয় খানের বাবা রিপন খান,ডাক্তার ফারহানা ইভা বিন্দুর বাবা এস এম আক্কাস, অভিনেতা সাইমন সাদিকের বাবা মো. সাদেকুর রহমান, সেনা কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত হোসেনের বাবা বীর মুক্তিযোদ্ধা মো. আরব হোসেন, সাংবাদিক দীপ আজাদের বাবা নাজিম উদ্দিন আহমেদ, অসংখ্য পাঠাগারের প্রতিষ্টাতা মো. আসাদুজ্জামানের বাবা মো. আফজাল হোসেন।

পিন্টারেস্টের সফটওয়্যার ইঞ্জিনিয়ার রাগিব আহসানের বাবা মো. হামিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাব্রিনা রহমান পুষ্পের বাবা মো. হাবিবুর রহমান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আহসান হাবীবের বাবা আব্দুর রশীদ, উন্নয়ন কর্মী আমেনা খাতুনের বাবা মো. আমিনুল ইসলাম এবং অধিকার সচেতন মহিউদ্দিন রনির বাবা মো. সেলিম হাওলাদার।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com