ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকার স্থায়ী বাসিন্দা মো: আব্বাস আলী ও তাঁর পরিবারের বিরুদ্ধে ফেসবুক পেইজে প্রকাশিত একটি সংবাদের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। একটি কুচক্রী মহলের প্ররোচনায় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই কাল্পনিক ও বানোয়াট গল্প সাজানো হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবারটি।
ভুক্তভোগী আব্বাস আলী জানান, গত ২৯শে জুন সোমবার পাটিয়াডাঙ্গী বাজারে অবস্থিত বিএনপি কার্যালয়ে একটি মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ৩ নং রাজাগাঁও ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান রিপন (ওড়ফে হাজী রিপন) কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আব্বাস আলী ও তাঁর পরিবারের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার ভিত্তিহীন অভিযোগ এনে বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে সেই বক্তব্যকে পুঁজি করে কোনো প্রকার সত্যতা যাচাই বা ভুক্তভোগী পক্ষের বক্তব্য ছাড়াই ‘হিমালয়ের পাশে’ নামক একটি ফেসবুক পেইজে সাংবাদিক আনোয়ার হোসেন একতরফা, বিভ্রান্তিকর ও মানহানিকর একটি সংবাদ পরিবেশন করেন।
আব্বাস আলী আরও জানান, পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে এবং জনরোষের তোপের মুখে পড়ে বক্তা আমিনুর রহমান রিপন উক্ত ফেসবুক পেইজে লাইভে এসে তাঁর পূর্বের বক্তব্য প্রত্যাহার করে নেন এবং ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। এর মাধ্যমেই প্রমাণিত হয় যে, আনীত অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও সাজানো ছিল।
সংবাদ সম্মেলনে আব্বাস আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, "গণমাধ্যম হলো সমাজের দর্পণ। কোনো ব্যক্তি বা পরিবারের বিরুদ্ধে এমন সংবেদনশীল সংবাদ প্রকাশের আগে তার সত্যতা যাচাই করা এবং ভুক্তভোগী পক্ষের বক্তব্য নেওয়া সাংবাদিকতার ন্যূনতম নৈতিক দায়িত্ব। কিন্তু 'হিমালয়ের পাশে' পেইজের সংশ্লিষ্ট রিপোর্টার সেই পেশাদারিত্বের তোয়াক্কা না করে তাড়াহুড়ো করে এই মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দিয়েছেন।
তিনি তাঁর পরিবারকে সামাজিকভাবে ও মানসিকভাবে হেয় করার এই অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে সত্যতা যাচাই না করে ভবিষ্যতে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার জন্য অনুরোধ জানান। এরপরেও যদি এমন অপপ্রচার চালানো হয়, তবে দেশের প্রচলিত আইনের আওতায় কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা