1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
'জুলাই সনদ' বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কক্সবাজারে নারীর দেহে বিশেষ কৌশলে লুকানো ১,৫০০ ইয়াবা উদ্ধার, আটক ১ বাগমারায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা  ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন মোহনপুর উপজেলায় জুলাই দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা  ঠাকুরগাঁওয়ে তরুণীকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রশংসিত আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলিম মেম্বার পরিবেশ রক্ষা ও অর্থনৈতিক সমৃদ্ধিতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান বাঘা থানার ওসির সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময় ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন অধিনায়ক মেজর হাফিজ দুই দিনের ব্যবধানে জোড়া সম্মাননা পেলেন এশিয়ান টিভির রিপোর্টার ইরফান

‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

reporter মোঃ শাহাদাত হোসেন লিমন
calendar প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ২:০০ অপরাহ্ণ

বর্তমান সরকার ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। একই সঙ্গে সরকার ও বিরোধী দল সমন্বিতভাবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরের জুলাই স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরের কৃতী সন্তান আবু সাঈদ পুলিশের গুলিতে শহীদ হন। তাঁর আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি আরও বলেন, আন্দোলন-সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারের সেই ঐতিহাসিক স্মৃতিকে সম্মান জানিয়ে সরকার ১৬ জুলাইকে ‘জাতীয় জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। দিবসটি উপলক্ষে রংপুরসহ সারা দেশে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে।

এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com