1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জামালপুরের জামতলা ঘাটে জাকজমকপূর্ণ নৌকা বাইচ অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নির্মাণসামগ্রী পড়ে থেকে নষ্ট হচ্ছে, দুর্ঘটনার শঙ্কা, দ্রুত কাজ শেষ করার দাবি শিক্ষার সার্বিক মানোন্নয়নে মতবিনিময় সভা বাড়ির মালিককে হত্যা করে ৯ প্যাকেটে লাশ! কুমিল্লায় ভাড়াটিয়াকে আটক লাখাই থানার মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান চরফ্যাশনে মাওলানা জুবায়েরের বয়ান শুনতে মানুষের ঢল মরণফাঁদ অটোরিকশা এখনই কঠোর নিয়ন্ত্রণ চাই: মোস্তানছিরুল হক চৌধুরী মিরপুর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও তার বাবার বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ৪২ বিজিবি পৃথক ০৪টি বিশেষ অভিযানে বোচাগঞ্জ ভারতীয় মদ, পীরগঞ্জ ও হরিপুরে দেশি মদ জব্দ মৎস্যজীবীদের অধিকার বাস্তবায়নে দিরাইয়ে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে 

জামালপুরের জামতলা ঘাটে জাকজমকপূর্ণ নৌকা বাইচ অনুষ্ঠিত

reporter মোঃ আজিজুর রহমান( আজিজ), জামালপুর
calendar প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ

জামালপুর সদর উপজেলার জামতলা ঘাটে গ্রাম বাংলার আবহমান ঐতিহ্য ধরে রাখতে জাকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
নৌকা বাইচ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন হাজী মোঃ ফরাজ উদ্দিন।
অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মিলন।সাধারণ সম্পাদক সদর উপজেলা বি এন পি ।

নৌকা বাইচ দেখতে দুপুর থেকেই নদী তীরে ঢল নামে হাজারো উৎফুল্ল দর্শকের। নদীর দুই পাড়ে সমবেত দর্শনার্থীদের করতালি ও আনন্দ উল্লাসে চারপাশ মুখরিত হয়ে ওঠে। দেশের বিভিন্ন দূর-দূরান্তের এলাকা থেকে আসা একাধিক সুসজ্জিত ও দৃষ্টিনন্দন বাইচের নৌকা এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিটি নৌকার মাঝিদের সুসংগঠিত বৈঠার ছন্দ ও সারি গান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির নেতা মোকছেদুর রহমান হারুন এবং জামালপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ এমদাদুল হক।
মোঃ সুফিয়ান কবির শিপন প্রচার সম্পাদক সদর উপজেলা বি এন পি মোঃ আতিক ইবনে আশরাফ সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, সদর উপজেলা বি এন পি ;।মোসা ছালাম মোসা, মোঃ আতিক, মোঃ তারা মিয়া ভুট্টো, সদস্য সদর উপজেলা বি এন পি ,ম ;

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন, “নৌকা বাইচ আমাদের হাজার বছরের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য প্রতীক। যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এবং গ্রামীণ বিনোদনকে প্রাণবন্ত করতে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন প্রশংসনীয়।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com