1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
জাতীয় ছাত্রশক্তির পটিয়া উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মোহনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান সুশাসন,স্বচ্ছতা,ও জবাবদিহিতার, প্রতিশ্রুতি নিয়ে আত্রাই উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে আছেন মোঃ আরিফুজ্জামান (লেবু) কাপ্তাই উপজেলা পোস্ট অফিসে অপরিচ্ছন্নতার অভিযোগ ইপিজেডে ঘর ভেঙেও থামেনি জুয়ার আসর, ফের গুঁড়িয়ে দিল প্রশাসন পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃস্ট হয়ে মৃত ৩ ব্যক্তির পরিবারের পাশে দাড়িয়েছে বিএনপি নেতা আজাহারুল ইসলাম টয়েল স্মৃতিতে তরমুজের সোনালী দিন: হালুয়াঘাটের কৃষকদের আলোকিত সমাজ গঠনে সাক্ষরতার বিকল্প নেই—কালাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন ডেঙ্গু ঠেকাতে বরিশালে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎহীনতায় দুর্ভোগ, ঘটনাস্থলে দীর্ঘ সময় ধরে চলে সমাধানের চেষ্টা দৌলতপুরে ড্রেজার বাণিজ্যে যুবদলের ‘জিরো টলারেন্স’: অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থার কড়া হুশিয়ারি!

জাতীয় ছাত্রশক্তির পটিয়া উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন

reporter পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
calendar প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের পটিয়া উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা। আগামী এক বছরের জন্য অনুমোদিত এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে পটিয়ায় নেতৃত্বদানকারী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক আশরাফুল ইসলাম তৌকিরকে।

৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কমিটিটি অনুমোদন দেওয়া হয়। এতে মোহাম্মদ রবিউল হাসানকে সদস্যসচিব এবং মিছকাত আহমেদকে মুখ্য সংগঠক করা হয়েছে।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তালহা রহমান ও আমজাদ হোসেন আবির। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে রাশেদুল ইসলাম জয়, জিসান হাসান, মো. মিজানুর রহমান মিজান, মো. আবদুল্লাহ্ আশরাফুল (সিফাত), অমিত দাশ, রিদুয়ান বিন ফোরকান, সোহাদ বিন কালাম, মিজানুর রহমান, তাজরিয়ান হাসান, মোহাম্মদ মোব্বাশির, মঈনুল ইসলাম আকাশ ও ইফতেখার নোহাকে।

সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সাকিবুল ইসলাম সাকিব ও আবু উবায়দা। যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন আরিফুল ইসলাম ও গোলাম রাব্বানী হাসান। যুগ্ম সদস্যসচিব (দপ্তর) করা হয়েছে জান্নাতুল নাঈমাকে।

মুখ্য সংগঠকের পাশাপাশি সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আলী হোসেন, তানভীর চৌধুরী, আবরার আল আয়াস, মোহাম্মদ রাফি, মোহাম্মদ আবসান ও সুশান্ত দে।

অনুমোদনপত্রে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে বলা হয়েছে, নবগঠিত কমিটি পটিয়া উপজেলার শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা, ঐক্য ও কল্যাণে ভূমিকা রাখার পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com