মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চুরি, ডাকাতি, ছিনতাই ও দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধ এবং মাদক ও জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই ২০২৬) ০৩ নম্বর বিটের উদ্যোগে মুন্সিবাজার ইউনিয়নে এ সভার আয়োজন করে কমলগঞ্জ থানা। সভায় সভাপতিত্ব করেন মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দীন।
সভায় বক্তারা বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুরি, ডাকাতি, ছিনতাই, দাঙ্গা-হাঙ্গামা, মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগই নিরাপদ সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। তারা সন্দেহজনক যেকোনো কার্যক্রম সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান।এ সময় উপস্থিত ছিলেন মুন্সিবাজার ইউনিয়নের বিট অফিসার রাজিব রায়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। সভায় শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা