চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। সোমবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম জেলা পরিষদ ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বিএনপির নেতারা বলেন, দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে মাহবুবুর রহমান শামীম চট্টগ্রাম বিভাগীয় বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে তাঁর দক্ষ নেতৃত্ব ও সাংগঠনিক সক্ষমতার পরিচয় রয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি জেলা পরিষদের প্রশাসক হিসেবে চট্টগ্রামের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন বলে তাঁরা আশা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী ও শফিকুল ইসলাম, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মঈনুল আলম ছোটন ও মোজাম্মেল হক চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম ও আবদুল মাবুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী (পিবলু), উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহাবুল আলম পারভেজ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস. এম. হোসেন নয়ন, বিএনপি নেতা আলহাজ্ব ইসমাইল হোসেন, জাহেদুল হক, মুজিবুর রহমান, শরীফ উদ্দীন চৌধুরী, মিজানুর রহমান, শওকত হোসেন বাহাদুর খাদেমী, আবছার উদ্দীন, মিসকাত আহমেদ, কাওসার আহমেদ, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, এরশাদুল আলম, পৌরসভা যুবদল নেতা আক্তারুজ্জামান বাবলু, উপজেলা যুবদল নেতা সেকান্দর হোসেন নয়ন ও মোহাম্মদ রাশেদ, স্বেচ্ছাসেবক দল নেতা জমির উদ্দীন আজান, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফয়জুল কবির সোহেল, উপজেলা ছাত্রদল নেতা কামরুল হাসান জুয়েল, পৌরসভা ছাত্রদল নেতা তৌহিদুল আলমসহ পটিয়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা