1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গাজীপুরে ৬ মাসে ১৮৫৪ মামলা, গ্রেপ্তার ৩২১৭ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
​তথ্য গোপন করে পাসপোর্ট তৈরির অভিযোগ: সুনামগঞ্জের সরকারি নারী চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের আবেদন ঘিওরে সরকারি খাল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে ৪ গ্রামের মানববন্ধন: পরিমাপ শেষে উচ্ছেদের আশ্বাস মুলাদীর ৭ নং কাজিরচর ইউনিয়নের রেইনট্রিতলা স্টিল ব্রিজটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ফুলগাজী উপজেলা পরিষদে ২৬ ব্যাংক চেক মাধ্যমে প্রায় ৫১ লাখ টাকার জালিয়াতির অভিযোগ, তিন কর্মচারীর গ্রেফতার মোহনপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ রাজশাহীর সময় ও বাংলার বিবেক লক্ষ্মীপুরের প্রশাসনিক কর্মকর্তা সমিতির নবগঠিত কমিটির সভাপতি মনোয়ার হোসেনকে গণসংবর্ধনা কসবায় রিকভারি ব্যাংক কর্মকর্তার ওপর হামলা, ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল  ঘোড়াঘাটে ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ঘোড়াঘাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

গাজীপুরে ৬ মাসে ১৮৫৪ মামলা, গ্রেপ্তার ৩২১৭

reporter মোঃ তরিকুল ইসলাম সাগর
calendar প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ

​গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি এলাকায় গত ছয় মাসে জানুয়ারি-জুন ২০২৬ মোট ১ হাজার ৮৫৪টি মামলা রুজু হয়েছে এবং বিভিন্ন অপরাধে ৩ হাজার ২১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ৭ জুলাই দুপুরে জিএমপি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার গত ছয় মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির এই চিত্র তুলে ধরেন।

​সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ছয় মাসের মামলাগুলোর মধ্যে হত্যা ২০টি, ডাকাতি ৭টি, ছিনতাই ২৮টি, নারী ও শিশু নির্যাতন ১৭৬টি এবং মাদক সংক্রান্ত ৮১২টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯৮৮ জন মাদক ব্যবসায়ী, ৯০১ জন মাদকসেবী এবং অস্ত্র মামলার আসামি ৩৭৭ জন। অভিযানকালে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল ও মদ উদ্ধার করা হয়।
​পুলিশ কমিশনার আরও জানান, সম্প্রতি মহানগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিলের চেষ্টায় ৭টি মামলায় ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া টঙ্গীর পাগাড় বিসিক এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মোটরসাইকেল মহড়ার ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোর গ্যাং দমন ও মাদক কারবারের নেটওয়ার্ক ভেঙে দিতে জিএমপির ধারাবাহিক ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

​সংবাদ সম্মেলনে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান, মোহাম্মদ বেলায়েত হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com