1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
গাছের চারায় সবুজে ভাসছে হালুয়াঘাট বাজার: গৃহস্থালির আঙিনায় কৃষির নতুন বিপ্লব - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ইউপি সচিব আবুল কালাম আজাদের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন কৃষি সমৃদ্ধি বিসি আইসি ও বি,এ,ডি,সি সার ডিলারগণের সাথে মতবিনিময় সভা, ময়মনসিংহে লাইসেন্স বিহীন গেইন ফিডকে ৫০ হাজার টাকা জরিমানা করলেন ইউএনও ইউএনডিপি-জেলা পরিষদের যৌথ প্রকল্প নিয়ে রাঙ্গামাটিতে অবহিতকরণ সভা বিয়ের দাবিতে ওমান প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর ৪ দিন অবস্থান, এলাকায় চাঞ্চল্য! নতুন পঞ্চগড় বিনির্মাণের লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সাথে নবনিযুক্ত পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক এম.এ.মজিদের মতবিনিময় দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১ সৈয়দ নূরুল আলম শাহ আমিরীর (রহ.) ২২তম ওরশ উপলক্ষে পটিয়া আমির ভান্ডারে বর্ণাঢ্য আয়োজন ব্যবসায়ী থেকে জননেতা: বাঁশখালীর মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে মজিবুর রহমান সিআইপি ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

গাছের চারায় সবুজে ভাসছে হালুয়াঘাট বাজার: গৃহস্থালির আঙিনায় কৃষির নতুন বিপ্লব

reporter ফারুক হোসেন, ​হালুয়াঘাট (ময়মনসিংহ) 
calendar প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৫ অপরাহ্ণ

প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এলেই ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলা শহর যেন পরিণত হয় এক খণ্ড সবুজ উদ্যানে। সাপ্তাহিক হাটের দিন উপজেলা হাসপাতালের কোল ঘেঁষে জমে ওঠে রঙ-বেরঙের ফলদ, বনজ ও সবজি চারা গাছের বিশাল বাজার। দূর-দূরান্ত থেকে আসা ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে দিনভর মুখরিত থাকে এই চারা হাট।
​সরেজমিনে হালুয়াঘাট বাজার ঘুরে দেখা যায়, হাসপাতালের পাশের খোলা জায়গায় সুবিন্যস্তভাবে সাজিয়ে রাখা হয়েছে হাজারো জাতের চারা। এখানে আম, জাম, কাঁঠাল, লিচু ও কুলের (বড়ই) মতো বারোমাসি ও মৌসুমি ফলদ চারার পাশাপাশি মিলছে লাউ, শিম, বেগুনসহ নানা জাতের সবজি চারা। বিক্রেতারা জানান, বর্ষা ও পরবর্তী সময়ে চারা রোপণের উপযুক্ত সময় হওয়ায় এখন চারার চাহিদা তুঙ্গে। সাশ্রয়ী দাম ও মানসম্মত চারা পাওয়ায় সাধারণ মানুষও সানন্দে কিনে নিচ্ছেন তাঁদের পছন্দের গাছ।
​এই চারা হাটের হাত ধরে এলাকায় শুরু হয়েছে এক নীরব কৃষি বিপ্লব। হাট থেকে চারা কিনে নিয়ে স্থানীয় বাসিন্দারা এখন নিজেদের বসতবাড়ির সামনের ছাদ বা অল্প খালি জায়গায় গড়ে তুলছেন ছোট্ট সবজি বাগান ও ফলের গাছ। পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি নিজের হাতে ফলানো বিষমুক্ত সবজি ও ফল পাওয়ার আনন্দে মেতে উঠছেন সব বয়সের মানুষ।
​স্থানীয় এক ক্রেতা জানান, “সাপ্তাহিক হাটে এসে দরকারি সওদার পাশাপাশি ২-৪টি সবজি ও ফলের চারা নিয়ে যাই। ঘরের সামনের অনাবাদি জায়গায় এগুলো রোপণ করে এখন তা থেকে তাজা সবজি পাচ্ছি, দেখতেও ভালো লাগে।”
​কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, হালুয়াঘাটের এই চারা বাজারের প্রসার পারিবারিক কৃষিকে উৎসাহিত করছে, যা পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com