1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী আগামী ২৮ ডিসেম্বর। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাছ লাগালেই নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান পাটগ্রামে মাদরাসা শিক্ষকের উপর হামলার অভিযোগে, সংবাদ সম্মেলন হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৪ জনের ১ বছরের কারাদণ্ড। শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২ গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদনে বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মোঃ সজীব

খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী আগামী ২৮ ডিসেম্বর।

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৫২ অপরাহ্ণ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী আগামী ২৮ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হইবে। এ অনুষ্ঠানে অংশগ্রহনে আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।
মুক্তিযোদ্ধা সংসদের দ্বিতীয় তলায় অবস্থিত খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী উদযাপন কমিটির অস্থায়ী কার্যালয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় পুনর্মিলনী সফল করার জন্য এক সভা অনুষ্ঠিত হয়। প্রথম পুনর্মিলনী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক নাসির তালুকদারের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব মো. রেজাউল করিম বাবলা, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. শাহদাত হোসেন বিশ্বাস, কলাপাড়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সৈয়দ জসিম উদ্দিন, প্রাক্তন কাউন্সিলর বিশ্বাস শফিকুর রহমান, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. রফিকুল ইসলাম, স্থপতি মো. ইয়াকুব খান, শিক্ষক-সাংবাদিক নেছারউদ্দিন আহমেদ টিপু, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক চঞ্চল সাহা, অ্যালফাবেট কিন্ডারগার্টেনের পরিচালক মোস্তফা জামান সুজন প্রমুখ প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
আয়োজকরা জানান, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ২০২৪ সাল পর্যন্ত এ বিদ্যালয়ে যাঁরা পড়াশোনা করেছেন এমন যে কোনো প্রাক্তন শিক্ষার্থী প্রথম পুনর্মিলনীতে অংশগ্রহনের জন্য নিবন্ধন করতে পারবেন। আগ্রহীদের ০১৭৯৫৬৯১৩৭১, ০১৭১০৮৫৮৮১৪, ০১৭১৩০৩৬৮০৬ মুঠোফোন নম্বরে নিবন্ধন সংক্রান্ত বিষয়ে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
১৯২৮ সালে খেপুপাড়া মাইনর স্কুল হিসেবে এ বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। ১৯৩৩ সালে খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়, এরপর খেপুপাড়া ডেভেলপমেন্ট মাধ্যমিক বিদ্যালয়, ১৯৬০ সালের পর খেপুপাড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, ২০১০ সালে খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় নামে এর নামকরণ করা হয়। ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর এ বিদ্যালয়টি সরকারিকরণ করা হয়। এখন বিদ্যালয়টি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় নামে পরিচিত।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com