প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরন ও উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি দেখতে আজ ৪ জুলাই পরিদর্শন করেন মন্ত্রী পরিষদের সচিব মোঃ নসিমুল গনি। তিনি সরকারি ছুটির দিনে ছুটে এসেছেন খুলনায়। মন্ত্রী পরিষদ সচিব পরিদর্শনকালে প্রকল্পের প্রধান সড়ক, চারটি স্লুইস গেট, প্রকল্প এলাকার ম্যাপ, রুপসা সেতুর প্রবেশমুখে নির্মানাধীন ব্রিজ পরিদর্শন করেন এবং প্রকল্প সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের সাথে কথা বলেন। এর আগে গত ৯ জুন অনুষ্ঠিত একনেক সভায় খুলনা" শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরন ও উন্নয়ন প্রকল্প " এর তৃতীয় সংশোধনী প্রস্তাব অনুমোদন না দিয়ে ফেরত দেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। প্রায় ১৩ বছর ধরে ঝুলে থাকা এই প্রকল্পের অস্বাভাবিক বিলম্ব ও ব্যয় বৃদ্ধিতে তীব্র অসন্তোষ প্রকাশ ছাড়াও তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন গৃহায়ন ও গনপুর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম, বাস্তবায়ন পরিবীক্ষন ও মূল্যায়ন বিভাগ ( আইএমইডি)র সচিব সিরাজুন নুর চৌধুরী, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন, কেডিএর চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, জেলা প্রশাসক হুরে জান্নাত, প্রকল্প পরিচালক মোঃ আরমান হোসেন সহ বিভাগীয়, জেলা প্রশাসন ও কেডিএর উর্ধবতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে খুলনায় আগমন উপলক্ষে মন্ত্রী পরিষদ সচিব মোঃ নসিমুল গনিকে পৃথকভাবে ফুলেল শুভেচছা জানান খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা