খাগড়াছড়ির দীঘিনালায় ১৩ বছর বয়সী এক কিশোরকে বলাৎকারের অভিযোগে মো. লিটন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দীঘিনালা থানা পুলিশ।
রোববার (৫ জুলাই) দুপুরে ভুক্তভোগী শিশুটির বাবার দায়ের করা এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়। গ্রেপ্তারকৃত মো. লিটন উপজেলার ১নং মেরুং ইউনিয়নের ছোট মেরুং এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর কলোনির মৃত আব্দুল মজিদের ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুলাই রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ছোট মেরুং এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার রাতে ভুক্তভোগী কিশোর তার কাকার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। এ সময় অভিযুক্ত লিটন তাকে ফুসলিয়ে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক বলাৎকার করে বলে অভিযোগ করা হয়েছে।
পরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠান। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে বাড়িতে নেওয়া হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
ভুক্তভোগীর পরিবার এ ঘটনায় জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "ঘটনার পর অভিযুক্ত মো. লিটনকে মেরুং এলাকা থেকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। চিকিৎসা শেষে তাকে আদালতে পাঠানো হবে। এ ধরনের জঘন্য অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।"
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা