খাগড়াছড়ি বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করতে এসেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন। তিনি ১১ জুলাই শনিবার দুপুর ২ টায় খাগড়াছড়ি সার্কিট হাউজে এসে পৌঁছান।পরে বিকেল ৪ টার পর খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন। এলাকা পরিদর্শন শেষে তিনি বলেন, তার বিএনপি সরকার বর্তমান বন্যা পরিস্থিতি নিভির ভাবে পর্যবেক্ষণ করছেন এবং দ্রুত বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য নির্দেশ প্রদান করেন।তিনি আরো বলেন, খাগড়াছড়ি জেলার মধ্যে যে সকল এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে সকল বানভাসি মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে সকল জায়গায় ত্রাণ সরবরাহ অব্যাহত থাকবে এবং দুর্যোগ পরবর্তী সকল পরিস্থিতি মোকাবেলায় কাজ করবে জেলা প্রশাসন। তিনি আরো বলেন, যতক্ষণ না পর্যন্ত বন্যা দুর্গত এলাকা ও সাধারণ মানুষের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হবে ততক্ষণ পর্যন্ত তিনি সকলের পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান, শেফালীকা ত্রিপুরা। তিনি বলেন,খাগড়াছড়ি জেলা প্রশাসনের পাশাপাশি, খাগড়াছড়ি জেলা পরিষদ হইতে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। পরে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীএম ইকবাল হোসেন এবং খাগড়াছড়ি জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান, শেফালিকা ত্রিপুরা। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ আনোয়ার শাহাদাত, পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খান এবং জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এম এন আফছার সহ স্থানীয় জনপ্রতিনিধি,সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা