1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
কৌশলে চাবি নিয়ে প্রতিবন্ধী চালকের অটোরিকশা নিয়ে পালানো, গ্রেপ্তার ১ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান টইটং সোনাইছড়ির রমিজ পাড়ায় অবৈধ বালু মহালে অভিযান ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত যে বয়সে দরকার আশ্রয়, সেই বয়সে হাতে ছোনের বোঝা-৭০ বছরের খাদিজার কান্না”নেই খাবারের নিশ্চয়তা

কৌশলে চাবি নিয়ে প্রতিবন্ধী চালকের অটোরিকশা নিয়ে পালানো, গ্রেপ্তার ১

reporter বাঘা (রাজশাহী) প্রতিনিধি
calendar প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ

রাজশাহীর বাঘায় কৌশলে চাবি নিয়ে এক প্রতিবন্ধী ও এতিম অটোরিকশাচালকের পুরোনো অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে মিশন আলী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে চুরি যাওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। পরে আদালতের আইনগত নির্দেশনা অনুযায়ী উদ্ধার হওয়া অটোরিকশাটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
গ্রেপ্তার মিশন আলী বাঘা উপজেলার বাসিন্দা। এ ঘটনায় জড়িত আরও দুইজনের নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে। তারা হলেন—সোহাগ (২৮) ও স্বাধীন (২২)।
ভুক্তভোগী মো. শরিফুল ইসলাম শরিফ (২০) চারঘাট উপজেলার রাউথা (মীরগঞ্জ) এলাকার বাবুল হোসেনের ছেলে। তিনি একজন এতিম ও শারীরিক প্রতিবন্ধী অটোরিকশাচালক।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট বিকেলে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে ভাড়া মারার উদ্দেশ্যে চারঘাট থানার হাজির ডালান এলাকায় অবস্থান করছিলেন শরিফুল। পরে যাত্রী নিয়ে রিজার্ভ ভাড়ায় বাঘা বাজারের উদ্দেশে রওনা হন তিনি।
বিকেল সাড়ে ৩টার দিকে বাঘা বাজারের রওশনআরা হোটেলের সামনে পৌঁছালে মিশন আলী, সোহাগ ও স্বাধীনের সঙ্গে তার দেখা হয়। অভিযোগ রয়েছে, এ সময় ওই তিনজন কৌশলে শরিফুলের কাছ থেকে অটোরিকশার চাবি নিয়ে নিজেরাই গাড়িটি চালাতে শুরু করেন।
পরে অটোরিকশাটি বাঘা থানার উত্তর মিলিক বাঘা গ্রামের শাহদৌলা ডিগ্রি কলেজের পেছনে মান্নানের গ্যারেজে নিয়ে যাওয়া হয়। সেখানে অটোরিকশাটি মেরামত করার কথা বলে শরিফুলকে বাঘা মাজার গেট এলাকায় নিয়ে গিয়ে রেখে আসা হয়। এরপর অভিযুক্তরা অটোরিকশাটি নিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে শরিফুল মান্নানের গ্যারেজে গিয়ে অটোরিকশার খোঁজ করলে গ্যারেজ মালিক জানান, অটোরিকশাটি নিয়ে আসা ব্যক্তি সেটি আবার নিয়ে চলে গেছেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও অটোরিকশাটির সন্ধান না পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে বাঘা থানায় লিখিত অভিযোগ করেন শরিফুল।
অভিযোগে চুরি যাওয়া অটোরিকশাটির আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা উল্লেখ করা হয়।
অভিযোগ পাওয়ার পর বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হকের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে অটোরিকশাটি উদ্ধার করে। এ সময় মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মিশন আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়।
বাঘা থানার ওসি মো. সেরাজুল হক বলেন, “চুরি হওয়া অটোরিকশাটির প্রকৃত মালিক একজন প্রতিবন্ধী ও এতিম ছেলে। অটোরিকশাটি উদ্ধারসহ একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ পাওয়ার পর বুধবার (২ সেপ্টেম্বর) উদ্ধার হওয়া অটোরিকশাটি প্রকৃত মালিক শরিফুল ইসলামের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।”
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com