1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
" কেন এমন আগুন " - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ। ৫১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাসিকের বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন

” কেন এমন আগুন “

reporter জামান ভূঁইয়া
calendar প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৫, ৩:৫০ অপরাহ্ণ

লাগলো আগুন সচিবালয়ে
পুড়লো কত নথি ,
আগুন লাগলো বিমান বন্দরে
হবে কি তার গতি ?

লাগে আগুন ফ্যাক্টরিতে
লাগে দোকানপাটে ,
লন্চে কেন লাগে আগুন
এসব কেন ঘটে !

মন্দির পুড়ে করলো ছাই
মাজার কেন পুড়ে ,
মন্দিরেতে গীতা পাঠ
করে মধুর সুরে ।

লাশ পুড়লো রাস্তার উপর
উল্লাস করে সবে ,
ইসলাম হলো শান্তির ধর্ম
এখন কি হবে !

আগুন দিয়ে মারলো পুলিশ
আগুন মেট্রো রেলে ,
বিটিভিতে আগুন দিয়ে
কি তোমরা পেলে ?

জ্বলছে আগুন সারা দেশে
জ্বলবে আরো কত ,
ঘর বাড়ী জ্বলছে আরো
জ্বলছে অবিরত ।

আর কত জ্বলবে আগুন
পুড়বে বাড়ী ঘর ,
এমনি ভাবে জ্বলতে থাকলে
দুঃখ জীবনভর !

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com