1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
কুলিয়ারচরে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করলেন প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিভাগীয় সমন্বয়ক কমিটির পরিচিতি সভা কয়রায় বিয়ের ১ মাস ১ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা নীলফামারীর পুকুরপাড়ে মিলল পরিত্যক্ত তাজা গ্রেনেড বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শেবাচিমে বৃক্ষরোপণ বন্ধুত্বের সম্পর্ক হবে ভারতসহ বিশ্বের যে কোনো দেশের সঙ্গে দাসত্ব নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কাঁচপুর রাজস্ব সার্কেল এসিল্যান্ড কার্যালয়ে সেবাপ্রার্থীদের ভোগান্তির অভিযোগ: অতিরিক্ত অর্থ আদায়, দীর্ঘসূত্রতা ও অনিয়মের অভিযোগ নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১ রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ মেহেন্দিগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার রিয়াজুর রহমানের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ বিইমজার যুগপূর্তিতে বরিশালে সাংবাদিকদের সম্মাননা ও সংবর্ধনা

কুলিয়ারচরে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করলেন প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলম

reporter শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
calendar প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুলিয়ারচর জেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন কিন্ডারগার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি দুপুর ২টায় শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো. শরীফুল আলম এমপি। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন খন্দকার, বিএনপি কুলিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম. এ. হান্নান, কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহ আলম এবং কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন।
কুলিয়ারচর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি বাবু নয়ন মণি সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন অতিথিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বিপ্লব।বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করে। শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে মো. শরীফুল আলম এমপি বলেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার মেধাবী ও শিক্ষিত প্রজন্মের ওপর। শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনের জন্য কুলিয়ারচর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পুরস্কার বিতরণ পর্বে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। একে একে শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হলে তারা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করে। অভিভাবকরাও সন্তানদের এ অর্জনে সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন।আয়োজকরা জানান, কুলিয়ারচরের শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে। শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের শেষ পর্বে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। পরে দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com