1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
কুলিয়ারচরে ১০ পিস ইয়াবাসহ দুজন আটক, এক বছর করে কারাদণ্ড - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ইউপি সচিব আবুল কালাম আজাদের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন কৃষি সমৃদ্ধি বিসি আইসি ও বি,এ,ডি,সি সার ডিলারগণের সাথে মতবিনিময় সভা, ময়মনসিংহে লাইসেন্স বিহীন গেইন ফিডকে ৫০ হাজার টাকা জরিমানা করলেন ইউএনও ইউএনডিপি-জেলা পরিষদের যৌথ প্রকল্প নিয়ে রাঙ্গামাটিতে অবহিতকরণ সভা বিয়ের দাবিতে ওমান প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর ৪ দিন অবস্থান, এলাকায় চাঞ্চল্য! নতুন পঞ্চগড় বিনির্মাণের লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সাথে নবনিযুক্ত পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক এম.এ.মজিদের মতবিনিময় দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১ সৈয়দ নূরুল আলম শাহ আমিরীর (রহ.) ২২তম ওরশ উপলক্ষে পটিয়া আমির ভান্ডারে বর্ণাঢ্য আয়োজন ব্যবসায়ী থেকে জননেতা: বাঁশখালীর মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে মজিবুর রহমান সিআইপি ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

কুলিয়ারচরে ১০ পিস ইয়াবাসহ দুজন আটক, এক বছর করে কারাদণ্ড

reporter শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
calendar প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১:১১ অপরাহ্ণ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের ভাটি জগতরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের ভাটি জগতর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মো. তমিজ উদ্দিন (৪৮) এবং পূর্ব বড়চারা গ্রামের মো. আঙ্গুর মিয়ার ছেলে মোহাম্মদ রোমান মিয়া (১৯)।

অভিযানকালে তাদের কাছ থেকে মোট ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com