1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কিম জং উন রাশিয়ার প্রিমোরি অঞ্চলে পৌঁছেছেন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ। ৫১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাসিকের বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন

কিম জং উন রাশিয়ার প্রিমোরি অঞ্চলে পৌঁছেছেন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ১:৫৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার প্রিমোরি অঞ্চলে পৌঁছেছেন। বার্তা সংস্থা তাস’র এক সংবাদদাতা এ কথা জানিয়েছেন।

উত্তর কোরীয় নেতাকে বহনকারী ট্রেনটি ভ্লাদিভোসকা থেকে ৪৫ কিলোমিটার দূরে আর্টিওম রেলওয়ে স্টেশনে পৌঁছেছে। রাশিয়ার খনিজ সম্পদমন্ত্রী আলেকজান্ডার কোজলভ এবং প্রিমোরি অঞ্চলের গভর্নর ওলেগ কোঝেমিয়াকো রেলওয়ের প্লাটফোর্মে তার সাথে সাক্ষাত করেন। আর্টেমোভস্কি বসতি এলাকার ৭ নম্বর স্কুলের শিক্ষার্থীরা সেখানে উত্তর কোরীয় নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। ওই স্কুলের গণিতের শিক্ষক ইভজেনিয়া শেলুপাইকো সাংবাদিকদের বলেন, এসব শিক্ষার্থী আর্টেমোভস্ক তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ প্রকৌশলী এবং কর্মচারীদের সন্তান ও নাতি-নাতনি।

প্রিমোরি অঞ্চলের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার প্রধান আলেক্সি স্টারিচকভ সাংবাদিকদের বলেন, ‘আর্টিয়াম হচ্ছে প্রিমোরি অঞ্চলের একটি বড় পরিবহন কেন্দ্র। এখানে একটি বিমানবন্দর ও একটি রেলওয়ে স্টেশন অবস্থিত।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে কিম মস্কো সফরে আসেন। ১৩ সেপ্টেম্বর ভোস্তচনি স্পেসপোর্টে তারা উভয় দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে একের পর এক আলোচনা করেন। ১৫ সেপ্টেম্বর কিম জং উন কমসোমলস্ক-অন-আমুরে পৌঁছান। সেখানে তিনি কমসোমলস্ক-অন-আমুর ইউরি গ্যাগারিন এভিয়েশন প্ল্যান্টের পাশাপাশি ইউএসি ইয়াকোলেভের বেসামরিক বিভাগের মূল কোম্পানির উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন।

মহামরি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে কিম জং উনের প্রথম সফরকারী রাষ্ট্র হচ্ছে রাশিয়া। কভিড-১৯ ছড়িয়ে পড়ার সময় দেশটির সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। এরআগে উত্তর কোরিয়ার নেতা ২০১৯ সালের এপ্রিলে রাশিয়া সফরে এসেছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com