1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
কাশিয়ানীতে মসজিদ কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৯ জন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঠাকুরগাঁওয়ে দানাজপুর ও বৈরচুনা বিওপি র বিজিবি কর্তৃক মাদক উদ্ধার পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুলিয়ারচরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড রাজবাড়ী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে দুর্গাপুরে যুবদলের মিছিল ও সমাবেশ আখাউড়ায় মনিয়ন্দ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বেহাল দশা শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত বাঘায় ১৫৪ বোতল ভারতীয় স্কাফসহ যুবক গ্রেপ্তার ২নং কালের পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: জনসেবায় নিবেদিত প্রাণ আব্দুল হালিম লিটন, চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হালুয়াঘাট সীমান্তে বাড়ছে উদ্বেগ

কাশিয়ানীতে মসজিদ কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৯ জন

reporter রাকিব শেখ, কাশিয়ানী প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে মসজিদ কমিটি গঠন নিয়ে এডভোকেট গোলাম মওলা ও গোরা কাজী গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ১৯ জন।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টায় উপজেলার রাতইল ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গোরা গ্রুপের ওবায়দুল জানান, আমাদের এলাকায় দুটো দলগত সমাজ রয়েছে- দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। তবে গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার গ্রামের কোন লোকের সঙ্গে কোন ধরনের আলোচনা না করেই আমাদের মসজিদের নতুন কমিটি নাম ঘোষণা করে মওলা গ্রুপ। সেখানে দেখা যায় তাদের গ্রুপের লোকদেরকেই কমিটিতে রাখা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে গোরা গ্রুপ মওলা গ্রুপের লোকের কাছে বিষয়টি জানতে চাইলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুই পক্ষের লোকজন সেখান থেকে চলে যায়। এর কিছু সময় পরে তারা লোকজন গুছিয়ে নিয়ে এসে আমাদের উপরে দেশীয় অস্ত্র ও রেলের পাথর দিয়ে হামলা করে। এতে আমাদের দলের বীর মুক্তিযোদ্ধা সহ ১৫ জন আহত হয়েছে।

অন্যদিকে, মওলা গ্রুপের চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে মওলা গ্রুপের কারও বক্তব্য পাওয়া যায়নি।আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খানকে ঢাকা পঙ্গু হাসপাতাল এবং চারজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com