নেপথ্যে বনকর্মী কার্তিক সিন্ডিকেটকালিয়াকৈর (গাজীপুর)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বনবিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে প্রকাশ্যেই সরকারি বনের গাছ কেটে বিক্রি ও পাচারের মহোৎসব চলছে। বনের মূল্যবান প্রাকৃতিক সম্পদ রক্ষার দায়িত্বে থাকা কর্মচারীদের প্রত্যক্ষ মদদ ও সিন্ডিকেটের কারণে প্রতিদিন বিপুল পরিমাণ কাঠ পাচার হয়ে যাচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।সরেজমিনে কালিয়াকৈর উপজেলা ফায়ার সার্ভিসের সম্মুখ এলাকায় গিয়ে বনাঞ্চল উজাড়ের এই চিত্র দেখা যায়। দুপুরের দিকে ওই এলাকা থেকে চোরাই কাঠ বোঝাই একটি গাড়ি মূল সড়কে বের হতে দেখা যায়।পরবর্তীতে ওই গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। চালক অকপটে স্বীকার করেন যে, কালিয়াকৈর বনবিভাগের কর্মচারী কার্তিক দাশের নেতৃত্বে গড়ে ওঠা একটি সিন্ডিকেট এই অবৈধ গাছ বিক্রির মূল হোতা। তিনি আরও জানান, বনকর্মী কার্তিকের সাথে দফারফা করে মাত্র ১৫ হাজার টাকার বিনিময়ে সরকারি বনের এই মূল্যবান গাছগুলো কিনে নিয়ে যাচ্ছেন তারা। মূলত স্পটেই টাকার বিনিময়ে বনবিভাগের কিছু অসাধু সদস্য এই চোরাই কাঠের গাড়িগুলো পার করে দেয়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বনকর্মী কার্তিক দাশ ক্ষমতার অপব্যবহার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে বনের গাছ কেটে বিক্রি করছেন। এই সিন্ডিকেটের মাধ্যমে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। ফলে একদিকে যেমন উপজেলার বনাঞ্চল উজাড় হয়ে পরিবেশের ভারসাম্য মারাত্মক হুমকিতে পড়ছে, অন্যদিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, রক্ষকই যদি ভক্ষকের ভূমিকা পালন করে, তবে বন বাঁচানো অসম্ভব।এই বিষয়ে কালিয়াকৈর উপজেলা বন কর্মকর্তা (রেঞ্জ কর্মকর্তা) ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, সরকারি বনের গাছ কাটার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযোগের সত্যতা যাচাই করে অভিযুক্ত কর্মচারী কার্তিক দাশসহ পুরো সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত তদন্ত কমিটি গঠন এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা