চলমান অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পাহাড়ি মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাঙ্গামাটির কাপ্তাইয়ে পাহাড়ধসের কারণে আশ্রয়হীন হয়ে পড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে মানবিক সহায়তা হিসেবে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে বিজিবির ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি)।
বৃহস্পতিবার (০৯ জুলাই) কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি কলেজ এবং কলেজ সংলগ্ন মিনি স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে এই ত্রাণ বিতরণ করা হয়। আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত প্রায় ৭০ জন স্থানীয় বাসিন্দার হাতে এই মানবিক সহায়তা তুলে দেওয়া হয়।বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল, খেজুর, চিড়া, মুড়ি, ব্রেড, বিস্কুট, চিনি, বিশুদ্ধ পানি ও ওআরস্যালাইনসহ বিভিন্ন ধরনের শুকনা খাবার।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ওয়াগ্গাছড়া জোন কমান্ডার ও কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস।এ সময় তিনি আশ্রয়কেন্দ্রে থাকা প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, দুর্বিপাক বা মানবিক সংকটে বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় দেশের মানুষের পাশে থাকবে। ক্ষতিগ্রস্ত মানুষের এই সংকট কাটিয়ে উঠতে বিজিবির এ ধরনের মানবিক সহায়তা চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা