বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার দুই নং লতা ইউনিয়নেরআসালি সন্তোষপুর গ্রামের, ৩ নং ওয়ার্ডের লেফাজ উদ্দিন ফকিরের ছেলে গ্রাম পুলিশ ও কাজিরহাট বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর ফকির (৪০)গতকাল রাত্র আনুমানিক 9:30 মিনিটে অটো বাইকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। অতবার থেকে নামার পরে একই গ্রামের আবুল মাস্টারের ছেলে শহিদুল (১৫)একটা বাইসাইকেল চালিয়ে সাবেক ইউপি ফজলে রাব্বি মেম্বারের বাড়ির সামনে অতিক্রম করেছিল। ইতিমধ্যে জাহাঙ্গীরঅটোবাইক থেকে নেমে সামনে অগ্রসর হওয়ার পথে আবুল মাস্টারের ছেলে শহীদুল সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গ্রাম পুলিশ জাহাঙ্গীরের গায়ে উঠিয়ে দেয়। জাহাঙ্গীর ঘটনা স্থলে পাকা রাস্তার উপরে পরে মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে। তাহার পরিবারের লোকজন সংবাদ পেয়ে দ্রুত গ্রাম পুলিশ জাহাঙ্গীরকে মুলাদী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার জাহাঙ্গীর অবস্থা আশঙ্কা জনক দেখে বরিশাল নেওয়ার পরামর্শ দেন। জাহাঙ্গীর পরিবারের লোকজন দ্রুত জাহাঙ্গীরকে রাত্র অনুমান 11 টায় জাহাঙ্গীরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। অতঃপরশেরে বাংলা মেডিকেল কলেজের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার গ্রাম পুলিশ জাহাঙ্গীরকে মৃত্যু ঘোষণা করেন। জাহাঙ্গীরের মৃত্যুর সংবাদ পেয়ে এলাকায় নেমে আসে শোকের ছায়া। এলাকার সূত্রে জানাজায় গ্রাম পুলিশ জাহাঙ্গীর অত্যান্ত ভালো লোক ছিলেন। তাহার মৃত্যুতে কাজিরহাট থানা জুড়ে সমগ্র এলাকার মানুষের ভিতরে নেমে আসে শোকের ছায়া।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা