বরিশাল জেলার কাজিরহাট থানার ভাসান চরের নদীর পাড় ভেঙে নিখোঁজ হওয়া পাঁচ বছর বয়সী শিশু মোহাম্মদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর সোমবার (২০ জুলাই) দুপুর দেড়টার দিকে কীর্তনখোলা নদীর বেলতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে বরিশাল সদর নৌ পুলিশ। কাজিরহাট থানায় সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।