1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
কক্সবাজারে বিজিবির অভিযানে হ্নীলা সীমান্ত থেকে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিবির অভিযানে আটক কাভার্ডভ্যান, মিললো ৭৫০ ভারতীয় কম্বল স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত কৃষকের সার নেই, পেটে ভাত নেই; ব্যাংকে টাকা নেই—জামায়াত আমির ঠাকুরগাঁওয়ে ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, তৈরি হলো চুলা লাকসাম থানায় পুলিশের টহল জোরদারে পিকআপ দিলেন এমপি আবুল কালাম নাগরপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মনিরের মতবিনিময় সভা গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার ভোলায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, কমিটি বিলুপ্ত ঘোষণা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ভোলায় নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

কক্সবাজারে বিজিবির অভিযানে হ্নীলা সীমান্ত থেকে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার

reporter ‎মোঃ হারুন অর রশিদ, উখিয়া (কক্সবাজার)
calendar প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ

‎কক্সবাজারের উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ হ্নীলা বিওপির সদস্যরা এক বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।‎
‎আজ শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬ / ০৪ আশ্বিন ১৪৩৩) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

‎বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর আনুমানিক রাত ৩টার দিকে হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী ‘শ্মশান ঘাট’ এলাকায় অবস্থান নেয়। এ সময় মায়ানমার সীমান্ত পেরিয়ে বস্তা হাতে চারজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি টহল দল। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা হাতের বস্তাগুলো শ্মশান ঘাটের কাছে ফেলে রেখে দ্রুত পাশের গ্রামের দিকে পালিয়ে যায়।

‎পরবর্তীতে বিজিবি টহল দল উক্ত স্থানে তল্লাশি চালিয়ে সাদা রঙের বস্তার ভেতর থেকে নীল রঙের বায়ুরোধী ৪০টি কাটে মোট ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার কোনো মালিক পাওয়া যায়নি। পরে পুরো এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হলেও আর কোনো অবৈধ মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

‎উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।‎
‎তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও সর্বদা দৃঢ় অবস্থানে রয়েছে। সীমান্তকে মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com