1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
এসো আলোর সন্ধানে যুব সংগঠনের সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ পাবনা জেলা পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নকল করতে না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের সাঁড়াশি অভিযানে আটক করা হয়েছে থানা হেফাজত হতে পলাতক আসামিকে তিস্তা মহাপরিকল্পনা, সীমান্ত হত্যা বন্ধ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি ‎প্রযুক্তি উদ্ভাবনে শিক্ষার্থীদের অংশগ্রহণে জমে উঠল এনপিআইইউবির প্রজেক্ট ফেয়ার প্রেম মানতে না পারায় মেয়েকে লাঠির আঘাতে হত্যা মানবিক কাজ করে প্রশংসায় ভাসছেন – ময়মনসিংহের ডিসি সাইফুর রহমান ডেমরায় ধার্মিক পাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে ব্যবসা ও সেবনের বিস্তার রোধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি র‍্যালি “দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিজেদেরকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে” -মুহাম্মদ আবদুর রব

এসো আলোর সন্ধানে যুব সংগঠনের সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা

reporter আশরাফুল আহমদ, সিলেট 
calendar প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ

সামাজিক ও মানবিক সংগঠন “এসো আলোর সন্ধানে যুব সংগঠন”-এর সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি ২০২৬-২০২৭ বর্ষের ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে নবগঠিত এই কমিটি আগামী মেয়াদে সিলেট বিভাগের বিভিন্ন সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করবে।
ঘোষিত কমিটিতে মোঃ আশরাফুল আহমদ সভাপতি, মোঃ জাবেদ আহমদ সিনিয়র সহ-সভাপতি, মোঃ আলী হায়দার জামী, মোছাঃ ইমরানা আক্তার ইমা ও মোঃ শেখ সুহিন মিয়া সহ-সভাপতি এবং মোছাঃ আতিয়া শারমিন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া মোঃ সাহেদ আহমদ, মোঃ ফয়সল আহমদ ও আব্দুল কুদ্দুস যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ বুরহান উদ্দিন সাংগঠনিক সম্পাদক এবং আব্দুর রহমান, মোঃ মইনুল ইসলাম ও আজহারুল ইসলাম যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— আরিয়ান জুম্মান সামি (কোষাধ্যক্ষ), মোছাঃ মুক্তা মনি তালুকদার (মহিলা বিষয়ক সম্পাদক), মোঃ নাজমুল ইসলাম (প্রচার ও মিডিয়া সম্পাদক), মোঃ তোফায়েল আহমদ (তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক), রুমা আক্তার (সমাজ কল্যাণ সম্পাদক), মোঃ মাহমুদুল হাসান নাঈম (পাঠাগার বিষয়ক সম্পাদক), মোঃ রাকিবুল হাসান (শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক), বেলাল আহমদ সিয়াম (ক্রীড়া সম্পাদক), মোঃ সায়মন মিয়া (ধর্ম বিষয়ক সম্পাদক), মোঃ আফজাল উদ্দীন (দপ্তর সম্পাদক) এবং মোঃ রিদওয়ান আহমদ (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক)।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান মাহদি, মোঃ রাহাত আহমদ, মোঃ ইকবাল হোসেন, মোঃ মারজু আহমদ, মোঃ ইকবাল হোসাইন, মোঃ নাহিদুল ইসলাম ও মোঃ জামিল আহমদ।

এ উপলক্ষে সংগঠনের প্রধান উপদেষ্টা ও আজীবন সদস্য, সাবেক পিপি অ্যাডভোকেট মো. নবী হোসেন এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নবী হোসেন নবগঠিত সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটির অনুমোদিত কপি (স্বাক্ষরিত পত্র) সভাপতি মোঃ আশরাফুল আহমদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। সংগঠনের নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সমাজসেবা, মানবিক কার্যক্রম, যুব উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সিলেট বিভাগে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে। তারা সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com