সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ঐতিহ্যবাহী বাঙ্গালা ফুটবল মাঠে বুধবার (৮ জুলাই) বিকেলে অনুষ্ঠিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সেমিফাইনাল ম্যাচ।
সেমিফাইনালে শাহজাদপুর একাদশ ও কামারখন্দ একাদশ মুখোমুখি হয়। রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কামারখন্দ একাদশকে পরাজিত করে শাহজাদপুর একাদশ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দূর-দূরান্ত থেকে আসা হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় মিলনমেলায়। খেলাপ্রেমীরা শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করেন।
টুর্নামেন্ট কমিটির সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম শাহীন।
এ সময় উপস্থিত ছিলেন বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম বিএসসি, সাংগঠনিক সম্পাদক মো. সবুজ তালুকদার, উল্লাপাড়া মডেল থানার এসআই ও বাঙ্গালা ইউনিয়নের আইনশৃঙ্খলা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জিল্লুর প্রামানিক, টুর্নামেন্টের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামান, সাবেক তত্ত্বাবধায়ক মো. আরিফুল ইসলাম জুয়েলসহ বাঙ্গালা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। তারা আগামী ফাইনাল ম্যাচে সর্বস্তরের খেলাপ্রেমী মানুষকে উপস্থিত থেকে খেলা উপভোগ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা