ধনুকের মতো বাঁকা ঠোট
মধুমাখা হাসি
পাখির বাসার মতো
দু’টি চোখ
মায়াবী চাহনি
মুক্তা ছড়ানো কথার মালা
তোমাকে করেছে
আরো সুন্দর
কপোলে কালো তিলক
বাঁশীর মতো চিকন নাক
কটি ছাড়িয়ে ঝুলে থাকা
মেঘ কালো দীর্ঘ চুল
তুমি হয়েছ অপরুপা !
হাট যখন তুমি
মনে হয় সাগরের উত্তাল
তরঙ্গ এসে —
ধাক্কা লাগে তীরে
আর তেমনি আমার
বুকের পাঁজরে
আঘাত করে প্রতি মূহুর্তে ,
তুমি তাকালেনা ফিরে
আঘাতে জর্জরিত
আহত আমার এ
হৃদয় আঙ্গিনায়
আর আসলেনা
একবারো !