1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আশুলিয়ায় বন বিভাগের জমিতে ময়লার ভাগাড় দুর্গন্ধ-ধোঁয়ায় ভোগান্তিতে এলাকাবাসী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বছরের পর বছর ঝুঁকিপূর্ণ ঝোপঝাড়ে ঢেকে থাকা সরু রাস্তা, মুন্সিগঞ্জের রামপালে চরম দুর্ভোগে এলাকাবাসী ভাটারার নুরেরচালা কলতান স্কুল রোড ও নুরের চালা বোডগাড এলাকায় মাদক বিক্রি তদন্তের দাবি এলাকাবাসীর? কাশিয়ানীতে রাজনৈতিক মামলায় নয়, চুরির মামলায় কিশোর সুমন গ্রেপ্তার সম্মিলিত শিয়া মুসলিম পরিষদ, বাংলাদেশ কর্তৃক আলী খামেনাই(রহ:) স্মরণে দোয়া মোনাজাত বগুড়া মহানগর বিএনপির প্রথম প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান আলীর নেতৃত্বে ৮ নম্বর ওয়ার্ড বিএনপি আরও শক্তিশালী হালুয়াঘাটে সনাতন ধর্মাবলম্বী যুবকের প্রকাশ্যে ইসলাম গ্রহণ মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ দুর্গাপুর থানা পুলিশ- অভিযোগ স্থানীয়দের ধোবাউড়ায় ‘রি-ইউনিটি ফুটবল প্রিমিয়ার লিগ’ এর ফাইনাল অনুষ্ঠিত: উদ্বোধক এমপি সালমান ওমর রুবেল বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র সংগঠন-৮ প্রশিক্ষণ ও উন্নয়ন সভা সমুদ্রকন্যা কুয়াকাটায় অনুষ্ঠিত

আশুলিয়ায় বন বিভাগের জমিতে ময়লার ভাগাড় দুর্গন্ধ-ধোঁয়ায় ভোগান্তিতে এলাকাবাসী

reporter মোঃআশরাফ আলী
calendar প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ণ

ঢাকার সাভারের আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বারুইপাড়া বাজার এলাকায় বন বিভাগের জমি দখল করে গড়ে তোলা হয়েছে একটি অবৈধ ময়লার ভাগাড়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেখানে বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। উল্টো সম্প্রতি সড়কের পাশে টানা দাগের ওপরও ময়লা ফেলে ভরাট করায় যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, সড়কের পাশে দাগ টানা নির্ধারিত অংশের ওপর ট্রাকে করে প্রতিনিয়ত ময়লা ফেলা হচ্ছে। এতে সড়ক সংকুচিত হয়ে পড়েছে এবং বড় যানবাহন চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে সকাল ও বিকেলে যানজট লেগেই থাকে। বৃষ্টির সময় ময়লা ছড়িয়ে পড়ে রাস্তা পিচ্ছিল হয়ে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, ময়লার দুর্গন্ধে পথচারী, যানবাহনের চালক এবং আশপাশের বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়ছেন। গরম ও বর্ষা মৌসুমে দুর্গন্ধ আরও তীব্র হয়ে ওঠে, ফলে ওই সড়ক দিয়ে চলাচল করা অনেকের জন্য কষ্টকর হয়ে পড়েছে।

স্থানীয়রা আরও জানান, প্রতিদিন সন্ধ্যার পর ময়লার স্তূপে আগুন দেওয়া হয়। এতে ঘন কালো ধোঁয়া আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। বায়ুদূষণের পাশাপাশি এই ধোঁয়া জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। অনেকেই শ্বাসকষ্ট, চোখে জ্বালাপোড়া এবং বিভিন্ন শ্বাসযন্ত্রজনিত সমস্যায় ভুগছেন বলে অভিযোগ করেন।

অভিযোগ রয়েছে, বন বিভাগের মূল্যবান জমি অবৈধভাবে ময়লা ফেলার কাজে ব্যবহার করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। বিষয়টি একাধিকবার বন বিভাগকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি এলাকাবাসীর।

এ বিষয়ে বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসী অবিলম্বে অবৈধ ময়লার ভাগাড় অপসারণ, বন বিভাগের জমি দখলমুক্ত করা, দাগ টানা অংশে ফেলা বর্জ্য সরিয়ে সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা এবং পরিবেশ দূষণ রোধে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com